শুভ জন্মদিন

‘হ‍ুমায়ূনেরও কিছু হেটার্স আছে, থাকুক’

আজ নন্দিত লেখক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের জন্মদিন। জীবদ্দশায় সাধারণ থেকে বিশিষ্টজন, সব শ্রেণির মানুষেরাই এই কীর্তিমানকে আপন করে নিয়েছিলেন। জন্মদিন উপলক্ষে থাকছে তেমনই একটি ভালোবাসার গল্প, যা উঠে এসেছে তাঁর ছোট ভাই আহসান হাবীবের ফেসবুক স্ট্যাটাসে। ইনডিপেনডেন্ট ডিজিটালের পাঠকদের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হলো— 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম

সানগ্লাস পরা এক লোক হঠাৎ রাস্তায় আমাকে থামাল।
-আপনি হ‍ুমায়ূন আহমেদের ভাই না?
-হ্যাঁ।
- আপনাকে একটা কথা জানাতে চাই। 
- কী কথা?
- আমি তাকে দুচোখে দেখতে পারি না।

বলেই সে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাওয়া। আমি আর কী বলব! কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই লোকটাকে আবার দেখলাম একদিন, একটা গাছের নিচে দাঁড়িয়ে তার সানগ্লাস খুলে রুমাল দিয়ে মুচ্ছে। আামি খেয়াল করলাম তার একটা চোখ নষ্ট। মানে সে ‌‘ওয়ান আইড ম্যান’। বেচারা! হ‍ুমায়ূন আহমেদকে দু’চোখে দেখবে কীভাবে। খুবই স্বাভাবিক।

আরেকবার আমি একটা টং দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ঝড়ের বেগে এক লোক এসে আমার পাশে বসল। সেই একই প্রশ্ন, 
-আপনি হ‍ুমায়ূন আহমেদের ভাই না?
-হ্যাঁ।
-কিছু যদি মনে না করেন একটা কথা বলতে চাই।
-বলুন।
-আমি, আমি হ‍ুমায়ূন আহমেদকে হেট করি, কারণ তিনি বাংলা সাহিত্যকে ধ্বংস করেছেন।
-খুব স্বাভাবিক, সবাই যে হ‍ুমায়ূন আহমেদকে পছন্দ করবে তার কোনো কারণ নেই, তার হেটার থাকতেই পারে। তবে আপনি একটা কাজ করতে পারেন। আমি বলি।
-কী কাজ?
-হ‍ুমায়ূন হেটারস এসোসিয়েশন বলে একটি সংঘ নাকি আছে। আপনি তার সভাপতি পদে জয়েন করেন। শুনেছি ওই পোস্টটা এখনও খালি আছে। কি বলেন?

বড় ভাই মুহম্মদ জাফর ইকবাল ও ছোট ভাই আহসান হাবীবের সঙ্গে হ‍ুমায়ূন আহমেদ। ছবি: সংগৃহীত

হঠাৎ আমাদের পিছনে হো হো করে কে যেন হেসে উঠল। আমি পেছনে তাকিয়ে দেখি এক তরুণ হাসছে, সে নিশ্চয়ই আমাদের কথা-বার্তা শুনেছে। এবং মজা পেয়েছে। লোকটা একবার আমার দিকে একবার ওই তরুণের দিকে তাকাল তারপর ...ঝড়ের বেগে এসেছিল, এবার উল্কার বেগে ছুটে বেড়িয়ে গেল।

আজ হ‍ুমায়ূন আহমেদের জন্মদিনে তার হেটারদের নিয়ে কথা বলছি কেন? বরং একটা সুন্দর ঘটনা বলি। বাবর রোডের বাসার চিলেকোঠার ঘরটা ছিল আমার। সেখানে পড়াশুনা করতাম। বড় ভাই হ‍ুমায়ূন আহমেদ সেখানে এসে সিগারেট খেত। সিগারেটের প্যাকেটটা ওখানেই থাকত। একদিন রাত বারটার দিকে এল। প্যাকেটের ভিতর তিনটা সিগারেট ছিল, একটা খেয়ে বাকি দুটো ছিঁড়ে ফেলল।
-কী করলে? আমি অবাক হয়ে বলি।
-আর সিগারেট খাব না। বলে সে গম্ভীর মুখে চলে গেল। রাত একটার দিকে আবার এল। আমি তখনও পড়ছি কারণ সামনে এস এস সি পরীক্ষা, রাত ২টা পর্যন্ত পড়ি। এত রাতে তাকে দেখে অবাক হলাম। সে ইতস্তত করে বলল—
-ইয়ে শাহীন, এখন কি দোকান খোলা পাওয়া যাবে? একটা সিগারেট খেতে পারলে... তার চেহারার অবস্থা দেখে মায়া লাগল। (আমার ডাক নাম শাহীন)
আমি বেরুলাম। জানি সব দোকান-পাট বন্ধ তারপরও যদি একটা দুটো দোকান খোলা পাওয়া যায়। সবচেয়ে কাছের দোকানটাই খোলা পাওয়া গেল। বললাম পাঁচটা ব্রিস্টল সিগারেট দেন (সে তখন ব্রিস্টল সিগারেট খেত)। 
- এত রাতেও দোকান খোলা যে? আমি জিজ্ঞেস করি।
- স্যার প্রতিদিন দুইবারে আমার কাছ থাইকা পাঁচটা পাঁচটা কইরা সিগারেট নেয়। আইজ নিল না দেইখাই দোকান খোলা রাখছিলাম। বলে সে হাসে। 

আহা কত মানুষ তাকে ভালবাসত, এখনও বাসে হয়ত। কিছু হেটার হয়তো আছে, থাকুক। কে জানে একদিন তারাও হয়ত তাকে ভালবাসবে... আর না বাসলেই বা কী। এমার্সনের একটা সুন্দর কথা আছে, ‘তোমরা আমাকে ঘৃনা করেছিলে বলেই বুঝতে পেরেছি ভালবাসা কী গভীর...!’

শুভ জন্মদিন হ‍ুমায়ূন আহমেদ... আমাদের দাদাভাই।

লেখক: কার্টুনিস্ট

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
নিজের লেখা বই প্রকাশ না করার পেছনের গল্প জানাতে গিয়ে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান, সেখানে নিজের অভিজ্ঞতা, কষ্ট আর সিদ্ধান্ত সবকিছুই সরাসরি তুলে...
মাঝেমধ্যেই চলচ্চিত্রকার ও কথসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতির গভীরে ডুব দেন তাঁর প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান। আজও তেমনই এক আবেগঘন স্মৃতি সামনে আনলেন তিনি।
রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি শিল্পীদের উদযাপন করার উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মাস তিনেক আগেই বিষয়টি জানিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরই অংশ হিসেবে গেল অক্টোবরের শেষদিকে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর