‘আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না’, কার প্রসঙ্গে কাকে বললেন শাওন

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৫:১৩ পিএম

ফেসবুকে এখন অন্যতম চর্চিত ব্যক্তি ড. আসিফ নজরুল। যিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা। ব্যক্তিজীবনে প্রয়াত কথাসাহ্যিতিক হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদের স্বামী।

অন্যদিকে, কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। সেই হিসেবে আসিফ নজরুল তাঁর জামাতা। আর সেটাই যেন অভিনেত্রী সাবাকে স্মরণ করিয়ে দিলেন, সাবধানতার সুরে!

আসিফ নজরুলকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী সোহানা সাবা। যা নজরে এসেছে শাওনের। মন্তব্যের ঘরে মজার ছলে তিনি লিখেছেন, ‘আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না খবরদার!’

যে কারণে কথাটি বলা, চলতি বছর ২৫ মার্চ আসিফ নজরুল ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। যার কথাগুলো ছিল, ধর্মীয় একটি ভাইরাল ভিডিও প্রসঙ্গে। একজন বেপর্দা নারীকে রমজান মাসে বাসে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় পোস্টে। সেখান থেকে আরও জানা যায়, ভিউ বাড়ানোর জন্য এটি একটি কনটেন্ট মাত্র! তবে ভিডিওটি পুঁজি করে সেসময় কেউ কেউ ধর্মীয় উসকানিও দিচ্ছিল।

অভিনেত্রী সোহানা সাবা সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে! আমি তার ফ্যানগার্ল।’

প্রত্যুত্তরে হুমায়ূনপত্নী বলেন, ‘আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না খবরদার!’

শাওনের এ কথার উত্তরও দিয়েছেন সাবা। লিখেছেন, ‘‘আপু… আমি ‘স্যারের’ ফ্যানগার্ল মাত্র।’’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
অভিনেতা জিয়াউল হক পলাশ এখন দর্শকদের কাছে পরিচিত এক মুখ। ভিন্নধর্মী অভিনয় আর কমেডির মাধ্যমে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। তবে পর্দার হাসির আড়ালে লুকিয়ে আছে তার দীর্ঘ সংগ্রামের গল্প।...
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান কিডস টিউটোরিয়াল। শনিবার রাজধানীর সার্কিট হাউজ রোডে স্কুলটির...
আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টিভি চ্যানেলের পর্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো নানা আয়োজন থাকছে ছোটপর্দায়। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর