১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরজীবনের জন্য এক করেছি: মেহজাবীন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম

বিয়ের সাজে আদনান ও মেহজাবীন। ছবি: ফেসবুক/মেহজাবীন দীর্ঘ ১ যুগ মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। অবশেষে প্রেমের স্বীকৃতি বিয়েতে দিলেন তারা। মুখ খুললেন অভিনেত্রী। 

বললেন, ‘১৪ ফেব্রুয়ারি ২০২৫-এ আমরা আমাদের বন্ধন চিরস্থায়ী করলাম, প্রতিশ্রুতি দিলাম এই পথ একসঙ্গে হাঁটার। আদনান আল রাজীব, তোমাকেই আমি সারাজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।’

দেখুন বিয়ের ভিডিও:
আজ ফেসবুকে বিয়ের কিছু ছবি প্রকাশ করে এ ঘোষণা দেন অভিনেত্রী। শোনা যাচ্ছিল, ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অনেকের মতে, আজ ২৪ ফেব্রুয়ারি বিয়ে করবেন। হয়েছে গায়েহলুদ। 

মেহজাবীন। ছবি: ফেসবুক/মেহজাবীন মেহজাবীন আরও লেখেন, ‘৯ এপ্রিল ২০১২—বাঁকা দাঁত আর মনোমুগ্ধকর হাসি নিয়ে এক ছেলে আমাকে দেখতে এসেছিল। আমি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে থাকলে, সে রাস্তা থেকে আমাকে হাত নেড়ে ইশারা করেছিল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, হাত মিলিয়েছিলাম, আর যখন সে হাঁটতে হাঁটতে দূরে চলে যাচ্ছিল, মনে হলো আমার হৃদয়ের এক টুকরো তার সঙ্গে চলে গেল। তখনই বুঝতে পারলাম—এটাই সত্যি।’

বিয়ের সাজে আদনান ও মেহজাবীন। ছবি: ফেসবুক/মেহজাবীন প্রেম নিয়ে তাঁর ভাষ্য, ‘১৩ বছর পর, আমরা এখন একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি উচ্চতা উদযাপন করছি আর প্রতিটি কঠিন সময় কাটিয়ে উঠছি। বলে যে, সাত বছরের বন্ধুত্ব আজীবন স্থায়ী হয়—আমরা প্রায় দ্বিগুণ পথ পেরিয়ে এসেছি।’

শেষটা করলেন এভাবে, ‘আমাদের এই নতুন অধ্যায়ের শুরুতে, সবার ভালোবাসা ও দোয়া চাই, যেন সারাজীবন সুখে ও একসঙ্গে থাকতে পারি।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
প্রেম মানে না বয়সের বাধা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান যেন তাঁর জ্বলন্ত উদাহরণ। রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বদলে গেছে তাঁর মনের ঠিকানা। এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে...
বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর