ক্যানসার আক্রান্ত বাবাকে নিয়ে যেতে না পেরে এয়ারপোর্টেই কাঁদলেন নেহা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম

গৌতম কৈরীর সিরিজ ‘আন্তঃনগর’ বদলে দেয় নিদ্রা নেহার গতিপথ। বেশকিছু কাজে প্রশংসিত হন এ অভিনেত্রী। সবশেষ আলোচিত হন শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করে। যদিও সিনেমা থেকে বাদ দেওয়া হয় তাঁকে।

তখনই জানা যায়, এ অভিনেত্রীর বাবা ক্যানসারের রোগী। রয়েছেন শেষ স্টেজে। এবার বাবাকে নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চেয়েও পারলেন না তিনি। অসহায় হয়ে এয়ারপোর্টেই কাঁদলেন। তুলে ধরলেন আমলাতান্ত্রিক জটিলতা।

নেহা আজ বিকেলে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে আসেন। জানান, সরকারি কর্মকর্তা হওয়ায় তাঁর বাবার এনওসির (নো অবজেকশন লেটার) ডেট না থাকায় যাত্রা আটকে দেওয়া হয়েছে।

ভিডিওর এক পর্যায়ে তিনি বলেন, ‘আমরা এর আগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তখন হাফ ডান হয়। সেসময় এনওসি নেওয়া হয়েছিল। এবার ব্যাংকে আবার এনওসি চাইলে তারা জানান, আপনার তো এনওসি এই পারপাসে নেওয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। তারা নানা রুলসের কথা শোনাল। অথচ পরশুদিন আমার বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। বাবার একদম লাস্ট স্টেজ। আমি জানি না কী ঘটবে।’

নেহা। ছবি ফেসবুক থেকে নেওয়া

ক্ষুব্ধ এ অভিনেত্রী আরও বলেন, ‘যে দেশে ধর্ষণের মতো ঘটনার কিছু হয় না, নানা রকম রুলস ব্রেক করা হয়, সে দেশে অনেকেই রুলসের এমন শতভাগ মানেন। আর অফিসের কর্মকর্তাদের সিগনেচার এতই মূল্যবান যে, মৃত্যুপথযাত্রীও সহজে পায় না।’ এরপর তিনি লাইভটি বন্ধ করে দেন।

২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগী নিদ্রা দে নেহা মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়। গত বছর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘শরতের জবা’। শাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডব-এ অভিনয়ের কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ শোনা যায়, এ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর