৫০২ নম্বর ‘কয়েদি’ জোভান, প্রেমের দায়ে!

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:২২ পিএম

সে সাইফ। নীতিবান, সৎ, এবং প্রেমে উন্মুখ এক মানুষ। আর আয়াত? সমাজের এক ভয়ঙ্কর মুহূর্ত থেকে নিজেকে বাঁচাতে ছটফট করা এক তরুণী। আয়াতকে রক্ষা করতে গিয়ে সাইফ এমন এক অপরাধের দায় স্বীকার করে নেয়, যা সে আদৌ করেনি। এই ভুল বোঝাবুঝি, আত্মত্যাগ আর অসমাপ্ত প্রেম থেকেই শুরু ‘মিথ্যে প্রেমের গল্প’ নাটকের যাত্রা।

নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।

নাটকে দেখা যাবে, প্রভাবশালী দুর্নীতিবাজ ব্যক্তি আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে। সেই মুহূর্তে হাজির হয় সাইফ। কিন্তু ঘটনা মোড় নেয় ভিন্নদিকে—সাইফ হয়ে ওঠে ৫০২ নম্বর কয়েদি, আর আয়াত পড়ে যায় নীরব দ্বন্দ্বে।

ফারহান আহমেদ জোভান বলেন, ‘এই চরিত্রটা একেবারেই আলাদা। শান্ত, গম্ভীর—কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও পিছপা হয় না। অভিনয়ের সময় চরিত্রটার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করি, দর্শকরা এটা দেখে কাঁদবেন।’

নায়িকা নাজনীন নাহার নিহার ভাষায়, ‘আয়াত চরিত্রটা আমার জন্য এক আবেগঘন অভিজ্ঞতা। এমন একটা মেয়ে, যে নিজের সম্মান বাঁচাতে এক ভুল সিদ্ধান্ত নেয়—কিন্তু কাউকে কিছু বলতে পারে না। শানের আত্মত্যাগের পর তার চোখ খুলে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই নাটকটা আমার ভেতরটা নাড়িয়ে দিয়েছে।’

মিথ্যে প্রেমের গল্প নাটকটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ জুন, ক্যাপিটাল ড্রামা’র ইউটিউব চ্যানেলে।

 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর