লোক নাট্যদলের ৪৪ বছর, থাকছে তিন দিনের আয়োজন

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী) ৪৪ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত তিন দিনের কর্মসূচি নিয়েছে লোক নাট্যদল।

মূল আয়োজনটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। থাকছে আলোচনা সভা, নাট্য সম্মাননা, সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক মঞ্চায়ন। প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এদিন দলের উপদেষ্টা মোহিনী মোহন চক্রবর্তী-কে সম্মাননা দেওয়া হবে। শেষে মঞ্চস্থ হবে দলের সাম্প্রতিক প্রযোজনা ‘সুন্দর’।

এছাড়া ৫ জুলাই মহিলা সমিতি মিলনায়তনে এবং ৭ জুলাই শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা ৭টায় ‘কঞ্জুস’ নাটকটির প্রদর্শনী হবে।

এ বছর আরও নতুন নাটক ও নাট্যোৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে দলটি।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৬ জুলাই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একদল তরুণের উদ্যোগে গঠিত হয় এই দল। প্রতিষ্ঠার পর থেকেই জীবনঘনিষ্ঠ ও নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়নের প্রতিশ্রুতি নিয়ে পথচলা শুরু করে তারা। এ পর্যন্ত দেশ-বিদেশে দুই হাজারের বেশি মঞ্চায়নে অংশ নিয়েছে লোক নাট্যদল।

দলের অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘কঞ্জুস’ এখন পর্যন্ত ৭৯১ বার মঞ্চায়িত হয়েছে। এছাড়া ‘সোনাই মাধব’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘বৈকুন্ঠের খাতা’, ‘মধুমালা’, ‘এ মিড্ সামার নাইট্‌স ড্রিম’, ‘তপস্বী ও তরঙ্গিনী’, ‘ঠিকানা’ সহ আরও বহু নাটক দর্শকপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছে।

 

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর