ব্ল্যাক ম্যাজিক নিয়ে ইয়াশ-তিশার সাইকো থ্রিলার ‘নসিব’

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু—একসময় গ্রামীণ সমাজে প্রচলিত এই শব্দ এখন জায়গা করে নিয়েছে শহুরে কল্পনাতেও। রহস্য, ভয় আর অজানার এক অদ্ভুত আবহ তৈরি করে বিষয়টি। সম্প্রতি অভিনেত্রী তানিন সুবাহর মৃত্যুর পর আবারও আলোচনায় এসেছে ব্ল্যাক ম্যাজিক। বাস্তবতা নিয়ে বিতর্ক থাকলেও, কল্পনায় এর প্রভাব অমোঘ। এই বিষয়কে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন সাইকো থ্রিলার নাটক ‘নসিব’।

নাটকটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তাঁর ভাবনা ও পরিচালনায় নির্মিত এই নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা ও প্রিয়ন্তি উর্বী।

গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকের ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের কাছ থেকে মিলছে ভালো সাড়া।

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘নসিব-এর মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে ভয়, বিশ্বাস ও নিয়তির যে খেলা চলে, সেটাই উঠে এসেছে এই গল্পে। এখানে যেমন আছে ব্ল্যাক ম্যাজিক, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলারের টানটান উত্তেজনাও থাকবে।’

নাটকটি প্রসঙ্গে তানজিন তিশার ভাষ্য, ‘গল্পটি একেবারেই ব্যতিক্রমধর্মী। এমন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ। দর্শকরাও এতে নতুন কিছু খুঁজে পাবেন বলে বিশ্বাস করি।’

এতে ভিন্নধারার একটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তিনি বলেন, ‘ব্ল্যাক ম্যাজিক আর সাইকো থ্রিলারের মিশেলে একেবারেই ভিন্ন ঘরানার কাজ এটি। চরিত্রে অভিনয়ের সময় এক নতুন অভিজ্ঞতা হয়েছে।’

প্রিয়ন্তি উর্বী বললেন, ‘আমার চরিত্রটি আবেগ আর গভীরতায় পরিপূর্ণ। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও খুব তৃপ্ত।’

গানচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, নসিব নাটকটি মুক্তি পাবে আগামী ১০ জুলাই। নতুন প্রজন্মের থ্রিলারপ্রেমী দর্শকদের জন্য এটি হতে পারে প্রেম, ভয়, প্রতিশোধ ও অতিপ্রাকৃত কল্পনার এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর