শুটিংয়ের কথা বলে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, পরিচালক গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে শুটিংয়ের কথা বলে ডেকে নিয়ে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন নাট্যনির্মাতা নাসিরউদ্দীন মাসুদ। দীর্ঘ দিন পলাতক থাকার পর শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরা বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ।

পরিদর্শক হাসমত জানান, মামলার প্রধান আসামি নাসিরউদ্দীন মাসুদকে গ্রেপ্তারের পর ঘটনাটির পেছনে আর কারা জড়িত, সেই রহস্য উদঘাটনের কাজ এখন সহজ হবে। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন।

অপরদিকে ভুক্তভোগী মডেল-অভিনেত্রী বলেন, ‘মূল আসামি ধরা পড়েছে ঠিকই, কিন্তু ঘটনার সঙ্গে যারা যুক্ত, সবাইকে গ্রেপ্তার করলে স্বস্তি আরও বাড়ত। এখনো নিয়মিত আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। আমি বিচার চাই।’

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুর থানায় মামলা করেন ওই অভিনেত্রী। সেসময়ে তিনি বলেন, ‌‘প্রায় চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিং চলাকালে পরিচালক নাসিরউদ্দিন মাসুদ আমার মোবাইল নম্বর নেন। এরপর থেকে তিনি নিয়মিত কল দিতেন এবং দু-একটি নাটকের শুটিংও একসাথে করেছি। হঠাৎ এক রাতে শুটিংয়ের কথা বলে তিনি বাসা থেকে আমাকে নিয়ে যান। গভীর রাতে গাজীপুরের রাস্ রিসোর্টে নিয়ে গিয়ে মাদক সেবনের পর পরিচালক মাসুদ ও তার সহকারী বাবর আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এরপর বয়স্ক এক ব্যক্তি, যাকে রিসোর্ট মালিক পক্ষের লোক হিসেবে পরিচয় দেওয়া হয়, তৃতীয়বার ধর্ষণ করে। তারা তিনজন মিলে আমাকে গণধর্ষণ করেন। পরে বাবর আমার ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয় এবং আমাকে রিসোর্ট থেকে বের করে দেয়।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর