দর্শক টানতে মাল্টিপ্লেক্সে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ 

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

দেশের প্রেক্ষাগৃহগুলোতে মানসম্মত সিনেমার অভাব এবং দর্শক খরা কাটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। ফুটবলপ্রেমীদের বড় পর্দায় খেলা দেখার আমেজ দিতে এবং হলমুখী করতে চলমান ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে এই দুই হল কর্তৃপক্ষ।

লায়ন সিনেমাস ইতিমধ্যেই একাধিক ম্যাচ বড় পর্দায় দেখিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, যারা মঙ্গলবার আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ দিয়ে এই প্রদর্শনী শুরু করেছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে লাইভে এসে জানায়, খেলা দেখার জন্য দর্শকদের মাঝে টিকিটের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে; অনেকেই একসঙ্গে ১০ থেকে ১৫টি করে টিকিট কিনছেন।

লায়ন সিনেমাস তাদের চারটি স্ক্রিনেই খেলা দেখানোর ব্যবস্থা করেছে এবং ম্যাচগুলো হাউজফুল হচ্ছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। সেখানে খেলা দেখতে আসা এক সমর্থক জানান, বন্ধুদের নিয়ে খেলা দেখার জন্য তিনি একাই একাধিক টিকিট কেটেছেন।

এদিকে মধুবন সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সায়েখউজ্জামান জানান, দর্শক সংকটের কারণে তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক একটি সিনেমার শো-তে মাত্র ১০ জন দর্শক হওয়ায় তারা বড় লোকসানের মুখে পড়েন। তাই দর্শকদের সিনেমা হলে আসার অভ্যাস ধরে রাখতেই এই আয়োজন। এই ম্যাচে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ২০০ টাকা। দর্শকদের এই উদ্দীপনা বজায় থাকলে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলোও বড় পর্দায় দেখানোর পরিকল্পনা রয়েছে হলের।

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে দীর্ঘ প্রতীক্ষিত বায়োপিকের ফার্স্ট লুক বা প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি ভক্তদের জন্য...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
নিজের ব্যক্তিত্বের মতোই বিয়ের সাজেও চেনা ধারা ভেঙেছেন বলিউডের তারকা অভিনেতা আমির খান। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে পায়ে ভারী রুপার নূপুর পরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। গত ৫ জুলাই মুম্বাইয়ের...
বর্তমানে যারা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি করছে এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া চলমান আছে। জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার সংসদ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানে ‘কঠোর হামলা’ চালাবে। এর কয়েক ঘণ্টা আগেই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি...
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
ইরান যুদ্ধের জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
লোডিং...

এলাকার খবর