ইরান যুদ্ধের জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট জানান, অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। ন্যাটোতে স্পেনকে বাজে অংশীদার বলেও অভিহিত করেন।
জবাবে ট্রাম্পের কড়া সমালোচনা করে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন, স্পেন ব্ল্যাকমেল বা হুমকি মেনে না নেওয়ায় এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
মনিকা গার্সিয়া বলেন, কূটনীতিকে দাদাগিরির সঙ্গে গুলিয়ে ফেলাই আসল সমস্যা।
গত মার্চে ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এমনকি মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমাও বন্ধ করে দিয়েছিল দেশটি।



