এমরান হাশমির বিপরীতে অভিনয় করতে চান তিশা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

বলিউড অভিনেতা এমরান হাশমির সঙ্গে কাজ করতে চান বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। 'সিরিয়াল কিসার' নামে পরিচিত এই তারকার অভিনয় দক্ষতা ও রোমান্টিক পর্দা উপস্থিতির বড় ভক্ত তিনি। সুযোগ পেলে একদিন এমরান হাশমির বিপরীতে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিশা।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই নিজের পছন্দের বলিউড অভিনেতার নাম জানিয়ে ভবিষ্যতের ইচ্ছার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, বলিউডের কোন নায়কের বিপরীতে অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি। জবাবে কোনো দ্বিধা না রেখেই তিশা বলেন, এমরান হাশমির সঙ্গে কাজ করার ইচ্ছার কথা। তিনি জানান, অভিনয়ে যে আবেগ ও প্যাশন এমরান নিয়ে আসেন তা সত্যিই দারুণ, এবং পর্দায় তার মতো সাবলীলভাবে চরিত্র ফুটিয়ে তোলা যেন খুব কম অভিনেতাই পারেন।

শুধু অভিনয়জীবন নয়, অনুষ্ঠানে নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও জানান তিশা। তিনি বলেন, ‘ছোটবেলায় ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন।’

তিশা জানান, তখন তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের। বিষয়টি নিয়ে হাস্যরস করে তার বাবা বলতেন যে সেনাবাহিনীর ভারী বন্দুক তোলাই তার পক্ষে কঠিন হবে।

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইরাক, সিরিয়া ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ১২ দেশে অবস্থিত মার্কিন দূতাবাস। ইরান বা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এই...
নভেম্বরের শেষ দিকে রেলের বহরে যুক্ত হবে অত্যাধুনিক ১৮টি ব্রডগেজ বগি। এসব বগিতে আছে সিসিটিভি, বেবি কেয়ার রুম ও নামাজের কক্ষ সুবিধা। পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে এসব কোচ।...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর