নাটকে প্রথমবার জুটি তৌসিফ ও মেহবাজীনের বোন মালাইকা

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম

ভালোবাসা, বিচ্ছেদ, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তাঁর সঙ্গে রয়েছেন কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী।

এর আগে কেয়া পায়েলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করলেও মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর সঙ্গে এটিই তৌসিফের প্রথম কাজ। নতুন এই অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, এটি প্রচলিত প্রেমের গল্প নয়; বরং সম্পর্কের জটিলতা ও মানুষের মানসিক পরিবর্তনের গল্প। কাজটি করতে তাঁর ভালো লেগেছে এবং দর্শকরাও এটি উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। তাঁর ভাষ্য, গল্পে শুধু প্রেম নয়, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের ভেতরে যে অনুভূতি ও পরিবর্তন তৈরি হয়, সেটিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই নাটকটি শেষ হওয়ার পরও চরিত্রগুলো দর্শকের মনে থেকে যাবে বলেই তাঁর বিশ্বাস।

নির্মাতার মতে, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন কয়েকজন মানুষ, যারা গভীরভাবে ভালোবাসলেও সময়, পরিস্থিতি এবং ভুল সিদ্ধান্তের কারণে এক হতে পারে না। সম্পর্কের সেই আবেগ ও বাস্তবতাকেই নাটকের মূল উপজীব্য করা হয়েছে।

জানা গেছে, খুব শিগগিরই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘আমার রাজ্যে তুমি’।

শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীতসফর করছেন পাকিস্তানি এই গায়ক। এরইমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন এবং ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই দর্শকদের বেশ সাড়া মিলেছে। এবার...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
বর্ষীয়ান রাজনীতিবিদদের নিয়ে প্রায়ই নানা মন্তব্য করে থাকেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। এরইমধ্যে তাঁর বেশকিছু বেফাঁস মন্তব্য সামাজিকমাধ্যমে সমালোচনার পাশাপাশি হাস্যরসের সৃষ্টি...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের শিল্প-কারখানাগুলোর উৎপাদন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মালিকদের দাবি, গ্যাস সংকটে উৎপাদন অর্ধেকে নেমেছে। সংকট দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষকরা চাকরিতে যোগদানের পর পেশাগত প্রশিক্ষণ নেবেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর