টিভিতে রবীন্দ্র প্রয়াণ দিবস

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—

চ্যানেল আই
বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘শাস্তি’। পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। চিত্রনাট্য করেছেন মমতাজউদদীন আহমদ। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। এটি বাংলাদেশে রবীন্দ্রসাহিত্যের প্রথম চলচ্চিত্রায়ণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, রিয়াজ, পূর্ণিমা, শহিদুল আলম সাচ্চু, এ টি এম শামসুজ্জামান, নাসরিন প্রমুখ।

শাস্তি চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

দুরন্ত টিভি
দুপুর ১২টায় দেখা যাবে কবিগুরুর গানে গানে নির্মিত অনুষ্ঠান ‘মেঘের কোলে রোদ হেসেছে’। গান শোনাবেন আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান ও বিদ্যাস্তুতি সিংহ। বিকেল ৫টা ৩০ মিনিটে রয়েছে ‘রবির কিরণ’। কবির রচিত বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে কল্পরেখার ছোট্ট বন্ধুরা। রাত ১০টায় প্রচার হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’। প্রথমটি নির্মাণ করেছেন সুমনা সিদ্দিকী এবং দ্বিতীয়টি পরিচালনা করেছেন লুসি তৃপ্তি গোমেজ।

এনটিভি
রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই নানা অনুষ্ঠান প্রচার করেছে এনটিভি। এদিকে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখা যাবে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যালোকে রবীন্দ্রনাথ’। কবিগুরুর কবিতা ও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পীরা।

প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
হামের উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য...
আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। রোববার দুপুরে সচিবালয়ে হামের বিশেষ...
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক গৃহবধূকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়। 
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
লোডিং...

এলাকার খবর