হাসপাতালে শুভশ্রী, সন্তানের জন্য অপেক্ষা রাজের

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম

অবশেষে এসে গেল বুঝি শুভশ্রী-রাজের মহেন্দ্রক্ষণ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সন্তানের জন্ম দেবেন তিনি। 

চলতি বছরের জুন মাসে দ্বিতীয় প্রেগন্যান্সির খবর সামনে এনেছিলেন নায়িকা। জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসবে দ্বিতীয় সন্তান। 

তবে সেটার আগেই হয়তো আসছে অতিথি। আজ বৃহস্পতিবার সকালে শুভশ্রীর সঙ্গে ‘ভেরি গুড মর্নিং’ সেলফি পোস্ট করেন স্বামী নির্মাতা রাজ। বোঝাই যাচ্ছে নতুন অতিথিকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছেন এ দম্পতি। রাজের কাঁধে হাত দিয়ে ছবি তুললেন নায়িকা। স্বামী-স্ত্রী দুজনের হাতের আঙুল শুভশ্রীর বেবি বাম্পে! হ্যাঁ, হাসপাতালে রওনা হওয়ার আগে শুভশ্রী এই ছবি তুললেন রাজের পাশে দাঁড়িয়ে।

ছবিতে শুভশ্রীর পরনে সাদা-নীলে শর্ট ড্রেস। চুলে দুটো বিনুনি বাঁধা। একদম নো-মেকআপ লুকেই ধরা দিলেন তিনি, তবে মাতৃত্বের জেল্লা ফেটে পড়ছে। সাদা ফুলহাতা টি-শার্ট আর ফেডেড জিন্সে সেজে রাজ। পিঠে ব্যাগ। সুতরাং সব প্রস্তুতি নিয়েই হাসপাতালের পথে তাঁরা।

জানা গেছে, পার্ক স্ট্রিট সংলগ্ন এক বেসরকারি হাসপাতালেই সন্তানের জন্ম দেবেন শুভশ্রী। বৃহস্পতিবার বিকালে বা শুক্রবারই ভূমিষ্ঠ হতে পারে শুভশ্রীর সন্তান—এমনটাই খবর ঘনিষ্ঠ সূত্রের।

২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান ইউভানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী। ২০২৩ সালের জুনে দ্বিতীয় সন্তান আসার সুখবর ভাগ করে নেন রাজ-শুভশ্রী।

ইরানে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল। তারপর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে এখন যুদ্ধ পরিস্থিতি। বাতিল হয়েছে সেই অঞ্চলের সমস্ত ফ্লাইট চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছে ঢাকাই...
প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পান দর্শকরা। গত ১৪ আগস্ট মুক্তি পায় ছবিটি। এমনকি এই ছবির মুক্তি উপলক্ষে মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রাক্তন যুগলকে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় মানেই নায়িকা-ইমেজ ভেঙে একের পর এক নতুন পরীক্ষা। বড় পর্দা সামলানোর পাশাপাশি ওটিটিতেও যে তিনি সমানভাবে দাপট দেখাতে পারেন, তার প্রমাণ মিলেছিল ২০২৩ সালে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’...
২০১৩ সালের পর আবারও জুটি বেঁধেছেন টলিউড তারকা দেব ও শুভশ্রী। কৌশিক গাঙ্গুলি পরিচালিত তাঁদের নতুন ছবি ‘ধূমকেতু’ কলকাতায় মুক্তি পেয়েছে গত ১৪ আগস্ট। প্রথম দুই সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ২১ কোটি রুপির...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর