টলিউডের ঝলক দেখালেন বুবলী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ এএম

টলিউড অভিষেকের অপেক্ষায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তরুণ নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‌‘ফ্ল্যাশব্যাক’ ছবির মাধ্যমেই ‘প্রসেনজিৎ-দেবের ইন্ডাস্ট্রি’তে পা রাখছেন তিনি। এতে নায়িকার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন অভিনেতা সৌরভ দাস। এবার প্রকাশ্যে এলো তাঁদের ঝলক।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওতে সৌরভ-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে। টিজারের শুরুতেই দেখা মেলে কৌশিক গাঙ্গুলির, অরণ্যঘেরা পাহাড়ি এক পথ ধরে হেঁটে যাচ্ছেন তিনি। মাথায় কালো রঙের কাউবয় টুপি, গায়ে জাড়ানো ওভারকোট। হাতে একটি ঝুলানো ব্যাগ। 

একটি দৃশ্যে সৌরভ ও বুবলী। ছবি: টিজার থেকে স্ক্রিনশট

অন্যদিকে, বুবলী ধরা দিয়েছেন কখনও প্রাণবন্ত, আবার কখনও বিষাদগ্রস্ত এক মেজাজে। মারকুটে স্বভাবে সৌরভ। তবে বুবলীর ছায়াসঙ্গীও তিনি। তাঁদেরকে দেখা যায়—বনের ভেতর দিয়ে দৌড়ে পালাতে, পেছনে কেউ তাড়া করছে! আর রজতাভ যেন কিছুটা চিন্তিত। টিজারটির আবহ সংগীতেও মিশে আছে ভয় আর শিহরণ জাগা রহস্য।

টিজারের মন্তব্যঘরে দর্শকদের একজন লিখেছেন, ‘দারুণ হয়েছে। আশা করা যাচ্ছে আলোড়ন সৃষ্টি করবে।’

প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে জীবনের অঙ্কপথে ভিন্ন তিনটি চরিত্রের একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হওয়াকে কেন্দ্র করে। এতে বুবলী, কৌশিক ও সৌরভের চরিত্রের নাম যথাক্রমে অঞ্জন, ডিকে ও শ্বেতা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানায় এই ছবির প্রযোজনায় রয়েছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। চলতি বছরই এটি পশ্চিমবঙ্গে মুক্তির কথা রয়েছে।

কলকাতায় টিজার প্রকাশনা অনুষ্ঠানে নির্মাতা রাশেদ ও অভিনয়শিল্পীরা। ছবি: নির্মাতার সৌজন্যে

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর