জন্মদিনে জয়ার চমক

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৪:২৪ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমানা ছাড়িয়ে ওপার বাংলাতেও কাজ করে যাচ্ছেন সমানতালে। কাজ করেছেন বলিউডের সিনেমাতেও। আজ (১ জুলাই) অভিনেত্রীর জন্মদিন। আর এদিনেই ভক্তদের চমক দিলেন জয়া আহসান।
 
আজ সোমবার তিনি প্রকাশ করলেন নতুন সিনেমা ‘ওসিডি’র একঝলক। সামাজিক মাধ্যমে শেয়ার করা টিজারের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে ওসিডি… এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!’
এই সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল।

ওসিডি টিজারে জয়া। ছবি: স্ক্রিনশট

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তাঁর চরিত্রের নাম শ্বেতা। সৌকর্য ঘোষালের পরিচালনায় এর আগেও ‘ভূতপরী’ সিনেমাতে অভিনয় করেছেন জয়া।
 
জানা যায়, করোনাকালে লকডাউনের মধ্যে এই সিনেমার গল্পটি মাথায় আসে পরিচালকের। ‘ওসিডি’ অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজওর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা, সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই এগিয়ে যাবে গল্পটি। এটি মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা।

১২৬ মিনিটের ‘ওসিডি’তে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্যসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় আছেন মেঘ বন্দ্যোপাধ্যায়।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর