আমি তো শাশুড়ি হয়ে গেছি: শ্রাবন্তী

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৪:২৯ পিএম

এ বছরটা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য দারুণ ব্যস্ত সময়ের। পরপর একাধিক ছবি মুক্তি পাচ্ছে—‘আড়ি’, ‘আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য’। আর আসন্ন দুর্গাপূজায় বড় পর্দায় আসছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরানী’।

এই ছবিকে ঘিরে বক্স অফিসে রীতিমতো লড়াই হবে। একদিকে দেব অভিনীত ‘রঘু ডাকাত’, অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’। 

ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও একটুও পিছিয়ে যাননি তিনি। খুব অল্প বয়সেই মা হন, পরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। কিন্তু সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে মানুষ করেছেন অভিনেত্রী।

শ্রাবন্তীর পাশে ছেলে ঝিনুক ও তার প্রেমিকা। ছবি: সংগৃহীত ছেলে ঝিনুককে সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবে দেখেন শ্রাবন্তী। বলেন, ‘ওর পাশে আমি সবসময় আছি। ও যা চায়, আমি তা পূরণ করার চেষ্টা করি।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়—‘ছেলের বিয়ে হলে আপনি কেমন শাশুড়ি হবেন?’ উত্তরে হেসে শ্রাবন্তী বলেন, ‘আমি টিপিক্যাল শাশুড়ি হবো না একদমই। অনেক খোলা মনের মানুষ আমি। ঝিনুক মামাস বয় নয়, আমারই ছেলে তো!’

এরপরেই অভিনেত্রী যোগ করেন—‘আসলে আমি তো শাশুড়ি হয়েই গেছি! আমাদের একান্নবর্তী পরিবারে বড় দিদির ছেলের বিয়ে হয়ে গেছে। সেই হিসেবে আমি এখনই শাশুড়ি হয়ে গেছি (হাসি)।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর