বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে, মুখ খুললেন পরমব্রত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে—এই একটি সিদ্ধান্তই টালিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জিকে ঠেলে দেয় চরম ট্রল আর কুরুচিপূর্ণ আক্রমণের মুখে। গায়ক ও ঘনিষ্ঠ বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সামাজিকমাধ্যমে তাঁকে শুনতে হয়েছে ‘পরকীয়া’, ‘বন্ধুর বউ চুরি’—এমন নোংরা অভিযোগ। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সেই বিতর্ক নিয়েই সরাসরি কথা বললেন অভিনেতা।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে পরমব্রত জানান, বিয়ের সময় তিনি নিজেকে মানসিকভাবে শক্ত করার সিদ্ধান্ত নেন। তাঁর ভাষায়, ‘আমি বিয়ের সময় এই গণ্ডারের চামড়াটা তৈরি করেছি।’

বিয়ের পর সামাজিকমাধ্যমে শুরু হওয়া আক্রমণ যে তাঁকে গভীরভাবে আঘাত করেছিল, সেটিও অকপটে স্বীকার করেন পরমব্রত। তিনি বলেন, ‘বিয়ের পর দেখলাম একটা বীভৎস কাণ্ড শুরু হলো। ওই সব কথা আমার ওপর প্রভাব ফেলেছিল মোটামুটি চার-পাঁচ দিনের জন্য। মানুষ যে ধরনের কথা লিখতে পারে, আমি সেই ন্যায়বোধ বা নীতিবোধের মধ্যে দিয়ে বড় হইনি। ফলে সাংঘাতিক ধাক্কা লেগেছিল।’

এমন মন্তব্য দেখে বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এখানে নেমেছে মানুষ? এতটা? কিন্তু নেমেছে। আমি কী করব? আমার কিছু করার নেই। তখন থেকেই গণ্ডারের চামড়া তৈরি করি।’

এই ঘটনার পর সামাজিকমাধ্যম নিয়ে নিজের অবস্থান বদলে ফেলেছেন পরমব্রত। তাঁর কথায়, ‘আমি ব্যক্তিগতভাবে কী মনে করি, সমাজ বা রাজনীতি নিয়ে সেটা শেয়ার করে কোনো কাজ নেই। আমি কোনো দেশ বদলাতে যাচ্ছি না।’

আরও যোগ করেন, ‘যদি কিছু লিখিও, তাহলে কমেন্ট অফ করে দেব। আর দেখবই না।’

উল্লেখ্য, ২০১৫ সালে গায়ক অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়। ২০২১ সালে বিচ্ছেদের পর পরমব্রতের সঙ্গে পিয়ার সম্পর্ক গড়ে ওঠে। শেষ পর্যন্ত ২০২৩ সালের নভেম্বরে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরমব্রত ও পিয়া।

পরমব্রত ও অনুপম ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় বিষয়টি ঘিরে টালিউডে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। তবে পরবর্তী সময়ে অনুপম রায় গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করলে সেই বিতর্ক অনেকটাই থেমে যায়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর