মা-বোনের সঙ্গে নায়িকা

লুকিয়ে ঢাকার হলে ছবি দেখলেন কলকাতার ইধিকা

বাংলাদেশের দর্শকের কাছে তিনি এখন প্রিয়তমা। ভিডিও শেয়াারিং সাইটে 'আমাদের প্রিয়তমা' শিরোনামে অসংখ্য ভিডিও শেয়ার হচ্ছে। যা সবই ভক্তরা নিয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালের ইন্সটাগ্রাম থেকে। সেখানে জুড়ে দিয়েছেন ঈদের মুক্তিপ্রাপ্ত 'প্রিয়তমা' ছবির গান। এভাবেই কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ভালোবাসায় সিক্ত হয়েছেন। এবার সেটা সামনে থেকে দেখতে চলে এসেছেন ঢাকায়।

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৬:২৮ পিএম

প্রথমবারের মতো বড় পর্দায় নিজেকে দেখলেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের পর্দায়। শুক্রবার কলকাতা থেকে মা ও বোনকে নিয়ে ঢাকায় এসেছিলেন ইধিকা। নিজের অভিনীত প্রথম চলিচ্চত্র ‘প্রিয়তমা’ দেখে আবার ফিরে গেছেন।

নিজেকে আড়াল রেখে দর্শকদের সঙ্গে বসে শনিবার ‘প্রিয়তমা’র সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের শো দেখেন তিনি। আর সেটা নিজের ফেসবুকেও শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে বা ছদ্মবেশে করি। এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিও দেখে ফেললাম! যেখানে দর্শক ছিল পরিপূর্ণ।’

‘প্রিয়তমা’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে জানান, ‌'প্রিয়তমা' মুক্তির পর থেকে ইধিকা তার পরিবার নিয়ে ছবিটি দেখতে চাচ্ছিলেন। কিন্তু ভারতে এটি মুক্তি না পাওয়ায় তিনি বাংলাদেশে এসে ‘প্রিয়তমা’ উপভোগ করেছেন।

এদিকে, তবে ছবির আরেক কেন্দ্রীয় চরিত্র শাকিব খানকে পাননি নায়িকা। কারণ তিনি এখন আমেরিকায় অবসর যাপন করছেন। 

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। যদিও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলা। বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সিন্ডিকেটের প্রভাবে...
নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
লোডিং...

এলাকার খবর