খাগড়াছড়ির সড়কে লাল সোনাইলের সম্ভাষণ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১১:২০ এএম

খাগড়াছড়ি শহরের হটিকালচার পার্কের বিপরীতে অপরাজিতা বৌদ্ধ বিহারের সীমানা ঘেঁষা রাস্তায় ফুটেছে ‘লাল সোনাইল’ ফুল। ছবি: সমির মল্লিকপাহাড়ের পথ এখন ভীষণ রঙিন। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, কনকচুড়াসহ বাহারি ফুলে ভরপুর। ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য নিসর্গ প্রেমীদের শ্রেষ্ঠ সময়। পাহাড় টিলা বা চলার পথের সড়ক সবখানেই গ্রীষ্মের ফুলের মিছিল। আমাদের চেনা ফুলের ভিড়ে সুন্দরের পেখম মেলে মুগ্ধ করছে অনেকের অচেনা ফুল ‘লাল সোনাইল’।

অনেকের কাছে এটি ক্যাশিয়া জাভানিকা নামে পরিচিত। খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ জিরো পেরিয়ে সামনেই হটিকালচার  পার্ক। পার্কের বিপরীতে অপরাজিতা বৌদ্ধ বিহার। বিহারের সীমানা ঘেঁষা ফুলের শাখা মেলেছে ‘লাল সোনাইল’। ফুলে ফুলে ভরে গেছে গাছের প্রতিটি শাখা-প্রশাখা। চলতি পথে সবার চোখ আটকে যাওয়া সৌন্দর্য। নামে লাল সোনাইল হলেও ফুলে গোলাপি রঙের বাঁধভাঙা উচ্ছ্বাস।

২০২০ সালে গাছটি রোপণ করেন খাগড়াছড়ি সড়ক বিভাগের তৎকালীন উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা। গত বছর থেকে ফুল আসা শুরু হলেও এবার একেবারে পুষ্পভারে মুখরিত। ছাতার মতো ডালপালা ছড়ানো গাছে এপ্রিল ও মে মাসের মাঝামাঝি পর্যন্ত থাকবে ফুল।

সড়কে চলাচলকারীদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে ক্যাশিয়া জাভানিকা। ফুলটি সুন্দর হলেও সর্বত্র দেখা দেখা যায় না। খাগড়াছড়ি সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে ফুলে ফুলে শোভিত ক্যাশিয়া জাভানিকার বীথি থাকলেও পরবর্তীতে মড়কের আক্রমণে মারা যায়।

সড়কের পাশের গাছে ফুটেছে লাল সোনাইল। ছবি: সমির মল্লিকক্যাশিয়া জাভানিকার বৈজ্ঞানিক নাম বুরামেসে পিঙ্ক কাসিয়া। গ্রীষ্মের ফুল। বাংলাদেশ, ভারত, মায়ানমার, ইন্দোনেশিয়াসহ উষ্ণমন্ডলীয় এলাকায় এ ফুল ফোটে। গাছ দ্রুত বর্ধনশীল, মাঝারি আকৃতির, ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।

প্রকৌশলী সবুজ চাকমা বর্তমানে রাঙামাটি সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। সড়কের পাশে সৌন্দর্য বাড়ানোর জাকারান্ডা, লাল সোনাইল, সোনালুসহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করেছেন। তিনি বলেন, ‘গাছটি পাহাড়ে বহু বছর যাবত দেখা যায়। ১৯৯৪ সালে আমাদের বাড়ির পাশে একটি গাছ ছিল। সেটি প্রাকৃতিকভাবে জন্মেছিল। আমি খাগড়াছড়ি থেকে এ গাছের চারা সংগ্রহ করেছি। খাগড়াছড়ি-চট্টগ্রামের লাগায়ো অপরাজিতা বৌদ্ধ বিহারের সীমানায় গাছটি লাগিয়েছিলাম। এখন সেটি ফুলে ভরে উঠেছে। ফুলের রং পিংক হওয়াতে দূর থেকে দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। এছাড়া দীঘিনালার বন বিহারসহ কয়েকটি এলাকায় এটি দেখা যায়। তবে সোনালু বা কৃষ্ণচূড়ার মতো এটির আধিক্য নেই।’

নিসর্গ বিষয়ক লেখক মোকারম হোসেন বলেন, ‘লাল সোনাইলের ফুল, পাতা ও গাছের গড়ন  সুন্দর। গাছগুলো দেখতে ছাতার মতো। লাল সোনাইলের পোশাকি নাম পিংক ক্যাশিয়া বা পিংক শাওয়ার। নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা নাম রাখেন লাল সোনাইল। গ্রীষ্মের শুরুতে কচি পাতার সঙ্গে গোলাপি রঙের ফুলের থোকায় ভরে ওঠে গাছ। ফুল প্রায় ৩ সেন্টিমিটার চওড়া, সুগন্ধি, পাপড়ি ও পুংকেশর অসমান। ফল গোলাকার, লম্বা, গাঢ়-ধূসর ও শক্ত। বংশবৃদ্ধি বীজের মাধ্যমে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে।
সম্প্রতি একটি প্রজননক্ষম পুরুষ হাতির মৃত্যুর ঘটনায় রাঙামাটির লংগদু-বরকল এলাকার বন্যহাতির পাল অস্তিত্ব সংকটে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ওই হাতিটির মৃত্যুতে এ অঞ্চলে হাতির বংশবৃদ্ধি থমকে যেতে...
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা বাড়ছে।
ভয়াল ২৯ এপ্রিল। চট্টগ্রাম-কক্সবাজারের দ্বীপাঞ্চলসহ উপকূলীয় বাসিন্দাদের কাছে দিনটি এক দুঃসহ স্মৃতির। ১৯৯১ সালের এইদিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান প্রায় দেড় লাখ মানুষ। ঘরবাড়ি...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর