পাহাড়ে দুর্লভ ফল ‘বন নারাঙ্গা’

আপডেট : ১৫ জুন ২০২৫, ১০:২৫ এএম

জ্যৈষ্ঠের দুপুর। খাঁ খাঁ রোদ্দুর। গরমের তীব্রতায় পিচঢালা সড়ক গলে যাচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালা হয়ে রাঙামাটির লংগদু যেতে মেরুং ইউনিয়ন। মেরুংয়ে সড়ক ধরে কিছুদূর অগ্রসর হলে চংড়াছড়ি। হঠাৎ সড়কের পাশে একটি গাছে দেখা মিলল অচেনা ফলে পরিপূর্ণ একটি ছোট গাছ। সামনে অগ্রসর হওয়ার পর আবারও একই ফলভরা গাছ। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা গেল মাঝারি আকারের গাছে পাতার চেয়ে ফলের সংখ্যা বেশি। 

ফলটি খুবই সুদর্শন। অনেক ছোট আকারের কমলালেবুর মতো। গ্রীষ্মের তাপে দেখতে সুন্দর ফলের খোলস ফেটে যাচ্ছে। ফলের ভেতরে সাদা বীজ। ওপরের অংশ কমলা রঙের। পাকার পরে ফল কমলা রঙ ধারণ করে। কাঁচা অবস্থায় সবুজ থাকে। স্থানীয়রা জানাল এই ফল পাখিদের পছন্দ।

গ্রীষ্মের তাপে দেখতে সুন্দর ফলের খোলস ফেটে যাচ্ছে। ছবি: সমির মল্লিকখোঁজ নিয়ে জানা গেছে, গাছটির নাম বন নারাঙ্গা। বিরল উদ্ভিদ। অনেক এলাকায় এটিকে তেলকাঁকড়া বলা হয়। গাছটির  ইংরেজি নাম ‘False lime’, বৈজ্ঞানিক নাম ‘Suregada multiflora’।

‘উদ্ভিদকথা’ নামে একটি ফেসবুক গ্রুপে সুরেন্দ্র শেখর বিশ্বাস নামে এক নিসর্গপ্রেমী লিখেছেন, নারাঙ্গা মানে কমলালেবু। ল্যাটিন বানান Narange, ইংরেজিতে এটি অপভ্রংশ হয়ে Orange (an orange) পাকা ফলের রঙ কমলা বা কদমফুলের ভেতরের থ্যালামাসটার মতো, পাকলে ফলটা ফেটে যায়। তাই কোথাও কোথাও একে বলে ফাটা কদম।

বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক মুখ্য গবেষণা কর্মকর্তা মো. খায়েরুল আলম বলেন, ‘বন নারাঙ্গা পাহাড়ি বন, শালবন, গ্রামীণ বন প্রায় সব জায়গাতেই হয়। ম্যানগ্রোভ সুন্দরবনে খুব সম্ভব গাছটি পাওয়া যায় না। এই ফল পাখিদের বেশ প্রিয়।’

বন নারাঙ্গা ফল। ছবি: সমির মল্লিক পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সদ্য সাবেক বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘হর্নবিল বা ধনেশ পাখির কাছে এটি বেশ প্রিয় ফল।’

বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির সংগঠক সবুজ চাকমা বলেন, ‘এখন আমাদের দেশীয় গাছ অনেক বিরল। বন নারাঙ্গা আগের মতো সচরাচর দেখা যায় না। মূলত জ্বালানি কাঠ সংগ্রহের জন্য নির্বিচারে অনেক গাছ কাটা হয়, এতে বিরল গাছগুলো হারিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় স্বর্ণচাপা, গর্জন, উদালসহ আমাদের দেশীয় প্রজাতির বৃক্ষের সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে প্রকৃতিবান্ধব বৃক্ষের সুরক্ষা দিতে হবে।’

মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘দেশে ৮ হাজার ইটভাটার মধ্যে ৫ হাজারই অবৈধ। মাত্র ২ হাজার ৯০০ বৈধ ইটভাটা রয়েছে। ইমারত নির্মাণে দেশে ইটের বিকল্প হিসেবে ব্লকের...
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে।
রাজধানী ঢাকাসহ দেশের ১৪ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। 
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর