জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশের জন্য অর্থায়ন বাড়াতে সম্মতি

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ–৩০ জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশগুলোর জন্য অর্থায়ন বাড়াতে সম্মত হয়েছে বিশ্ব নেতারা। যদিও জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি, তবুও উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা তিনগুণ বাড়ানোর আহ্বান গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

গেল ১০ থেকে ২১ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হয় এবারের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-৩০। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের মাধ্যমে কার্বণ নিঃসরণ কমানোর ওপর জোর দেন পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা। সেইসাথে সম্মেলনে গুরুত্ব পায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত প্রসঙ্গ। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, শনিবার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে একটি চুক্তিতে সম্মত হয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। চুক্তিতে বৈশ্বিক উষ্ণায়নের সাথে মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি করবে উন্নত দেশগুলো। তবে চুক্তিতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার কোনো উল্লেখ নেই। 

চুক্তিতে জলবায়ু-সম্পর্কিত বাণিজ্য বাধা পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেইসাথে উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে পড়া উন্নয়নশীল দেশগুলোকে দেওয়া অর্থ অন্তত তিনগুণ বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বৈশ্বিক উষ্ণায়ন দেড় ডিগ্রির মধ্যে রাখতে সকল পক্ষকে একসাথে কাজ করার আহ্বানও জানানো হয়েছে। 

এই চুক্তি জলবায়ু সম্মেলনকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসময় এই চুক্তি নিয়ে পরিবেশবাদী ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষের বিষয়েও আলোচনা করেন তিনি। 

গত বছরের সম্মেলনে ধনী দেশগুলো জলবায়ু বিপর্যয়ের ধাক্কা সামলাতে দরিদ্র দেশগুলোর জন্য ৩০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনো সেই অর্থ বিতরণ হয়নি। এমন পরিস্থিতিতে নতুন অর্থায়নের প্রতিশ্রুতিতে খুব বেশি আস্থা রাখতে পারছেন না পরিবেশবাদীরা। 

অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, মিটফোর্ড, বার্ন ইনস্টিটিউসহ সরকারি কোনো হাসপাতালেরই নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। এতে সংক্রমিত বর্জ্যের ৮৪ শতাংশ ছড়িয়ে পড়ছে পরিবেশে। এছাড়া তরল বর্জ্য সুয়ারেজ লাইন, ড্রেন ও...
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু কমাতে রোপওয়ে নির্মাণ করেছে বনবিভাগ। তবে দুই মাস পেরিয়ে গেলেও এই রোপওয়ে দিয়ে বন্যপ্রাণীর চলাচল দেখা যায়নি। স্থানীয়রা বলছে, বনে প্রাকৃতিক ফল...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর