ডলফিনের সংকেত বুঝতে গবেষণা চলছে পদ্মা-মেঘনা-যমুনায়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

গাঙ্গেয় ডলফিন বা শুশুকের শব্দ তরঙ্গ ও সংকেত বুঝতে চলছে গবেষণা। খাবার শিকার ও বিপদের সময় কি ধরণের সংকেত আদান-প্রদান হয়, বিশেষ ডিভাইসের মাধ্যমে তা জানতে পারছেন গবেষকরা। গবেষণাটি চলছে পদ্মা, মেঘনা, যমুনা নদী ও আশেপাশের খালে। 

এতে যৌথভাবে কাজ করছেন চীনের ইনস্টিটিউট অব হাইড্রোবায়োলজি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এভাবে শুশুক নিয়ে গবেষণা বিশ্বের প্রথম।

মিঠা পানির নদীতে চলছে ডলফিন বা শুশুক জরিপ। যমুনা, পদ্মা, মেঘনার মোহনা ও খালের বাঁকে ভেসে চলেছে বাঘ মামা নামের সার্ভে বোট। এতে কাজ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চীনের গবেষকরা। প্রাণিটির গতিবিধি ও অবস্থান জানতেই এই আয়োজন। 

গবেষক দলের প্রধান বলেন, শুশুকের শব্দ তরঙ্গ নিখুঁতভাবে ধরতে, চারটি হাইড্রোফোনের সমন্বয়ে বিশেষ ডিভাইস বানানো হয়েছে। চীনের ইয়াংজি নদীর পাখনাবিহীন ডলফিন নিয়ে এমন গবেষণা হয়েছিলো। তবে গাঙ্গেয় ডলফিন গবেষণায় এ পদ্ধতির প্রয়োগ, বিশ্বে এবারই প্রথম। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষক ড. এম এ আজিজ জানান, 'গাঙ্গেয় ডলফিন অল্প সময়ের জন্য থাকে, অন্য ডলফিনের তুলনায়। ফলে গাঙ্গেয় ডলফিনের জন্য এটা খুবই উপযুক্ত একটা পদ্ধতি। একেতো দেখাই যায় না। ফলে আমরা মনে করছি যে, এটা এমন একটা প্রযুক্তি হবে যেটা ভবিষ্যতে আমরা হয়তো রিপিট করতে পারব।' 

এই ডলফিন ঘোলা পানিতে দেখে ন। চলাচলের সময় এটি টিকটিক, বিস্ফোরণ, কিচিরমিচির ও শিস- এই চার ধরনের শব্দ সৃষ্টি করে, যা সাঁতারের সময় আশপাশ সম্পর্কে তথ্য দেয়। কপালের ওপরে থাকা 'মেলন' নামের অংশটি খাবার, শত্রু, আনন্দ, উচ্ছাস সম্পর্কে জানায়। শুশুকের এসব প্রতিক্রিয়া এখন সহজেই পর্যালোচনা করা যাবে। এই পদ্ধতিতে ডলফিনের শব্দ তরঙ্গের ২৬টি বৈশিষ্ট লিপিবদ্ধ হয়েছে। 

ড. এম এ আজিজ আরও বলেন, 'আমরা এই যন্ত্রের মাধ্যমে ডলফিনের ভাষাটা পড়ার চেষ্টা করছি। আমরা কিছু কিছু ইনডিকেশন পাচ্ছি, তার ভাষার কিছু কিছু সিগনেচার পাচ্ছি। সে যখন শিকারের পেছনে ছোটে তার শব্দগুলো একরকম, কম্পাঙ্কগুলো একরকম, তার মেগাহার্জ একরকম। সে যখন নিরাপদ একটা পরিবেশে থাকে তখন তার কম্পাঙ্ক একরকম, শব্দ একরকম।' 

১৯৭০ সালে বুড়িগঙ্গা থেকে চারটি গাঙ্গেয় ডলফিন বা শুশুক গবেষণার জন্য জাপানে নেওয়া হয়েছিল। সেটিই ছিলো মিঠা পানির এই প্রাণীটিকে নিয়ে প্রথম গবেষণা।

সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি থাকবে চলতি জুলাই মাসজুড়েই। কখনও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে, কখনও বা সামান্য কম হতে পারে। 
গত কয়দিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। গতকাল রাত থেকে তা যেন আরও বেড়েছে। রাত পেরিয়ে আজ সকালেও ছিল ব্যাপক বৃষ্টি, এখন দুপুর– বৃষ্টি সেই অর্থে কমেনি। এমন বৃষ্টি আরও অন্তত ২৪...
দেশের ৬ জেলার ৪টি নদীর ৬টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা ও সাময়িক...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর