আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:২১ পিএম

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ মে থেকে রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করবে। পরে তা ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিস্তৃত হতে পারে। মে মাসের ১৫ তারিখের পরেও সিলেট ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 

এদিকে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে...
দেশের হাওর এলাকা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার সুরমা কুশিয়ারা, সোমেশ্বরী নদীর পানি দ্রুতগতিতে বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। বন্যাপূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারী,রংপুর,...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের এ মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। 
আগামী তিন দিনে তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনকে তার...
একাধিক হত্যা, বাড়ি পুড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে...
কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে জিম্মি রাজধানীর মিরপুরের কালশী এলাকার বাসিন্দারা। সুযোগ পেলেই এলাকাবাসীর ওপর আতঙ্ক বাড়াতে দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে তারা। পুলিশ বলছে, কিশোর অপরাধী চক্রের বেশিভাগই ১৮...
কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ৩টি ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। ব্রাহ্মণবাড়িয়া...
লোডিং...

এলাকার খবর