আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের মুজতবা রাসুল

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

বাংলাদেশের ফটোসাংবাদিক এস এম আল মুজতবা রাসুল ১২তম আন্দ্রে স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬-এর ‘টপ নিউজ—সিঙ্গেলস’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে তিনি রাশিয়া সফর করেন। প্রতিযোগিতাটির আয়োজক রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রসিয়া সেগোদনিয়া।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান গত ২১ অক্টোবর রাশিয়ার মস্কো মিউজিয়াম অব মস্কোতে অনুষ্ঠিত হয়।

এস এম আল মুজতবা রাসুলের আলোকচিত্রচর্চার মূল বিষয় মানুষের জীবন, সাংবাদিকদের পেশাগত কাজ এবং বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা ও এর প্রভাব। তার কাজের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন, সংগ্রাম, পেশাগত দায়িত্ব এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সামাজিক ও পরিবেশগত বাস্তবতা তুলে ধরা হয়। প্রামাণ্য আলোকচিত্রের মাধ্যমে তিনি মানুষের জীবন, সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিবর্তনশীল পৃথিবীর বাস্তবতাকে নথিবদ্ধ করার চেষ্টা করেন।

২০১৪ সালে রুশ ফটোসাংবাদিক আন্দ্রে স্টেনিনের স্মরণে প্রতিষ্ঠিত এই বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশ্বজুড়ে উদীয়মান ফটোসাংবাদিকদের কাজ তুলে ধরার পাশাপাশি প্রামাণ্য আলোকচিত্র ও ভিজ্যুয়াল সাংবাদিকতাকে উৎসাহিত করে।

প্রদর্শনীটি ১০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় নির্বাচিত আলোকচিত্রগুলো আন্তর্জাতিক প্রদর্শনী কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন শহরেও প্রদর্শিত হবে।

বাংলাদেশ থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে আরও দুই ফটোসাংবাদিক মুহাম্মদ এমদাদ হোসাইন ও সোলাইমান হোসেন রাশিয়া সফর করেন। তারাও প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জন করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফটোসাংবাদিকতার জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।

এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ ও সহযোগিতার জন্য এস এম আল মুজতবা রাসুল রসিয়া সেগোদনিয়া, প্রতিযোগিতার আয়োজক কমিটি, বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাস এবং ঢাকার রাশিয়ান হাউসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশের মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি...
নাটোরে অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা, পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের অপরাধে প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে...
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।...
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ও অবৈধ রিসোর্টগুলো বনের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে কি না, তা সরেজমিনে যাচাই করতে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন...
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ঘটনায় দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিতের প্রতিশ্রতিও দিয়েছেন...
সিলেট টেস্টকে সামনে রেখে একাদশ নির্বাচন ও উইকেট নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। তাঁর মতে, বাংলাদেশের পেসাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো সাফল্য এনে দিয়েছেন।...
আমেরিকায় ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় তুলে নিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালের অবশিষ্ট দুই বছরের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর