দুধের বিকল্প হিসেবে যা যা খেতে পারেন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ এএম

দুধে রয়েছে অনেক পুষ্টিগুণ। প্রতিদিন এক গ্লাস দুধ পানে শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়। দুধ থেকে যে ক্যালসিয়াম পাওয়া যায়, তা শরীরের জন্য জরুরি। বিভিন্ন শারীরিক সমস্যার কারণে চিকিৎসকেরা অনেককে দুধ খেতে নিষেধ করেন। দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে ল্যাকটোজ নামক একটি উপাদান থাকে। ল্যাকটোজের ইনটলারেন্সে কারও কারও শরীরে সমস্যা দেখা দিতে পারে।  তাই দুধ না খেতে পারলে যেসব খাবার খেতে পারেন, সেগুলো হলো–

সয়া মিল্ক
এটি উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস। এতে আইসোফ্লেভন নামের প্রাকৃতিক উপাদান রয়েছে, যা রক্তের ক্ষতিকর এলডিএল চর্বি কমায়। এতে বিদ্যমান লেসিথিন স্মরণশক্তি বাড়ায়। এ ছাড়া সয়া মিল্কে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন এ ও আয়রন। 

ওটস মিল্ক
ওটস মিল্ক সাধারণত হোল গ্রেইন ওটস দিয়ে বানানো হয়।  এতে প্রোটিন ও ফাইবার তুলনামূলকভাবে বেশি থাকে। ফলে ওজন কমাতে এই দুধ খুব কার্যকরী। গরুর দুধের তুলনায় দ্বিগুণ ভিটামিন এ এবং ক্যালসিয়াম বেশি থাকে ওটস মিল্কে। 

কোকোনাট মিল্ক 
যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাঁরা অনায়াসে নারকেলের দুধ খেতে পারেন। এটি কম ক্যালরি সম্পন্ন দুধ। পাশাপাশি দুধের চেয়ে প্রোটিন, শর্করা ও চর্বি কম থাকায় স্বাস্থ্যসম্মত।

বাদামের দুধ
বাদাম দুধ ভিটামিন ই-এর ভালো উৎস। এই দুধের অ্যান্টি–অক্সিডেন্ট শরীরকে নানা রোগ সৃষ্টিকারী জীবাণুর হাত থেকে রক্ষা করে। বাদামের দুধের মধ্যে আমন্ড বা কাঠবাদামের দুধ, পিনাট বাটার মিল্ক, হেজেল নাট মিল্ক অন্যতম। শিশুদের পছন্দের খাবার বাদাম, কলা, খেজুর, কিসমিস বা অন্যান্য ড্রাই ফ্রুটে এই দুধ দিলে, তা হবে আরও বেশি পুষ্টিকর। 

রাইস মিল্ক
চালে খুব কম মানুষের সমস্যা হয়। সিদ্ধ বা আতপ  চালের গুঁড়া জ্বাল দিয়ে, কিংবা লাল চালের  মাড় থেকে তৈরি করা হয় রাইস মিল্ক। এটি থেকে রাইস পুডিংও বানানো সম্ভব। এতে পর্যাপ্ত কার্বোহাইড্রেট, ভিটামিন এ, ভিটামিন ডি, ফ্যাট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন পাওয়া যায়। ফলে রাইস মিল্ক বা রাইস স্যালাইন - উভয়ই পর্যাপ্ত ক্যালরি সমৃদ্ধ।

লেখক: পুষ্টিবিদ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা

আরও পড়ুন:

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর