আক্কেল দাঁত কেন ওঠে? 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

আক্কেল দাঁতের সঙ্গে আক্কেল বা জ্ঞানবুদ্ধির কোনো সম্পর্ক নেই। অনেকেই মজা করে বলে থাকেন আক্কেল দাঁত উঠলে, আমাদের আক্কেল বাড়ে। আক্কেল দাঁতের সঙ্গে আসলেই কি আমাদের আক্কেল হওয়ার যোগসূত্র আছে? 

আক্কেল দাঁত কী 
সাধারণত আমাদের দাঁতের দুই পাটিতে মোট ৩২টি দাঁত থাকে। তবে মানুষভেদে কমবেশি হয়ে থেকে। মুখের ভেতরের দিকে দাঁতের পাটির একদম শেষ দিকের দাঁতগুলো মাড়ির দাঁত নামে পরিচিত। ওপরে-নিচে মাড়ির দাঁতের একদম শেষ চারটি দাঁতকে বলা হয় আক্কেল দাঁত। অন্যান্য দাঁতের মধ্যে এগুলোই সবচেয়ে বেশি বড় হয়। সাধারণত ১৭-২৫ বছর বয়সের মধ্যে আক্কেল দাঁত গজায়। অবশ্য অনেকের ক্ষেত্রে ৪০-৫০ বছরেও এই দাঁত গজানোর দৃষ্টান্ত আছে। 

আক্কেল দাঁতের গুরুত্ব  
আদিম যুগে মানুষ রান্না ছাড়াই মাংস খেত।  সে সময় খাবার অনেক বেশি চিবাতে হতো বলে তাঁদের চোয়াল ছিল অনেক প্রশস্ত। ফলে আক্কেল দাঁত উঠতে কোনো সমস্যা হতো না। কিন্তু সময়ের সঙ্গে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে কাঁচা মাংসের মতো অতিরিক্ত শক্ত ও আঁশযুক্ত খাবার। ফলে আক্কেল দাঁতের প্রয়োজনীয়তা কমে এসেছে।  এ ছাড়া দাঁত গজানোর পিছনে দায়ী হরমোনে এসেছে পরিবর্তন। তাই অনেকেরই এখন সঠিক সময়ে বা সঠিকভাবে আক্কেল দাঁত গজায় না। আবার আক্কেল দাঁত উঠলে নানা অসুবিধায়ও ভোগেন অনেকে।

অনেকের আক্কেল দাঁত বাঁকা ভাবে গজায়। এতে পাশের মাড়ির দাঁতের সঙ্গে সংঘর্ষ হয়, ফলে আক্কেল দাঁতে ব্যথা দেখা দেয়। আবার দাঁত পরিষ্কারের সময় আক্কেল দাঁত পর্যন্ত ব্রাশ পৌঁছায় না। তাই, এ দাঁতে ক্যাভিটি জমে দাঁতে ব্যথা, এমন কি ইনফেকশনও হয়। প্রতিবছর শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় ১ কোটি আক্কেল দাঁত তুলে ফেলা দেওয়া হয়। সঠিক পরিসংখ্যান না থাকলেও আমাদের দেশে এর পরিণাম নেহাত কম নয়।

লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর