নোমোফোবিয়া থেকে বাঁচার উপায় 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ এএম

এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া অনেকে এক মুহূর্তও ভাবতে পারেন না। কোনো কারণে তাদের ফোন হারিয়ে গেলে তারা অনেক বেশি অস্থির হয়ে পড়েন। এতে মানসিক চাপ তৈরি হয়। মোবাইল ফোন নষ্ট হলে, হারিয়ে গেলে বা ফোনের চার্জ শেষ হয়ে গেলে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। এসব লক্ষণ 'নোমোফোবিয়া'  হিসেবে  উল্লেখ করা যেতে পারে। 

করণীয় 
যদি নিজের মধ্যে নোমোফোবিয়ার লক্ষণ খেয়াল করেন, তাহলে একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। তবে, মনে রাখবেন আপনি বেশি বেশি ফোন ব্যবহার করছেন বা ফোনের কথা চিন্তা করছেন বলেই যে আপনার নোমোফোবিয়া হয়েছে এমনটা কিন্তু না। তবে ছয় মাসের বেশি সময় ধরে যদি নিচের উপসর্গগুলি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। 

নোমোফোবিয়ার উপসর্গ 
১. দিনের বেশির ভাগ সময় ফোন ছাড়া থাকতে না পারা এবং বেশি সময় ধরে ফোন ব্যবহার করার প্রবণতা ও ইচ্ছা।  
২. মোবাইল ফোন ব্যবহার করতে না পারলে তীব্র দুশ্চিন্তাবোধ। 
৩. অধিক ফোনের ব্যবহার। 
৪. অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে ঘুমের ক্ষতি। 
৫. অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে প্রাত্যহিক কর্মকাণ্ডে সমস্যা। 
৬. ফোনের আসক্তির কারণে জীবনযাত্রার মান অথবা স্বাস্থ্য খারাপ হওয়া।  

চিকিৎসা 
নোমোফোবিয়া নিরাময়ে অনেক ক্ষেত্রে কাউন্সেলিং এর মাধ্যমে ধীরে ধীরে মোবাইলের প্রতি আসক্তি কমানো হয়। এতে ফোন ছাড়লেই যে তীব্র আতঙ্ক তৈরি হয় সেটাকেও সহনীয় করতে বিভিন্ন কাজের সঙ্গে রোগীকে সম্পৃক্ত করা হয়। এ ক্ষেত্রে তীব্রমাত্রায় ভয় থাকলে ওষুধের প্রয়োজন হয়। অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। কিন্তু চিকিৎসক সব সময় আপনার সঙ্গে থাকবেন না। তাই সব থেকে ভালো হয়, নিজের যত্ন নিজে নেওয়া। 

নিজের যত্ন কীভাবে নেবেন? 
১. ঘুমাতে যাওয়ার আগে ফোনটি বন্ধ করে দিন। প্রয়োজনে সকালে উঠার জন্য অ্যালার্ম দিন।  
২.  ঘুম বা বিশ্রামের সময় ফোন বিছানা থেকে দূরে রাখুন। যাতে রাতে ঘুম থেকে উঠে মোবাইল দেখতে না পারেন। 
৩. বাসায় কিছুক্ষণের জন্য ফোন রেখে বাইরে বের হওয়ার অভ্যাস করুন। যখন আপনি হাঁটতে যাবেন অথবা গলির মোড়ের দোকান থেকে কিছু আনতে যাবেন তখন মোবাইল ছাড়া থাকুন। 
৪. দিনের একটা নির্দিষ্ট সময় মোবাইল, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি থেকে দূরে থাকুন।  
৫. বেশির সময় মোবাইল দেখার পরিবর্তে প্রতিদিন কিছু বই পড়া, চিঠি লেখা, হাঁটাহাঁটি বা বাইরে বেড়ানোর ছোট ছোট অভ্যাস গড়ে তুলুন। 
৬. বন্ধু–আত্মীয়স্বজন বা প্রিয়জনের সঙ্গে ফোনে কথা বলা কমিয়ে দিয়ে মুখোমুখি দেখা করার সুবিধাজনক নিয়ম তৈরি করুন। যদি তারা অন্য শহরে থাকেন তাহলে দিনের নির্দিষ্ট সময়ে কথা বলার অভ্যাস করুন। 
৭. অনলাইন নয় অফলাইনে সামাজিক যোগাযোগ রাখার যে অভ্যাসটা করোনাকালীন সময় আমাদের চলে গিয়েছিল সেটিকে আবার সজীব করুন। 

বাচ্চাদের কীভাবে যত্ন নেবেন?
ইদানীং শিশুদের মোবাইল ফোন দিতেই হয়। কিন্তু খেয়াল রাখতে হবে ফোনটি যেন নিরবচ্ছিন্ন ভাবে তাদের হাতে না থাকে। একটু নিজের চোখে আয়না ধরা প্রয়োজন। আপনি ফোন ব্যবহার করছেন নাকি ফোন আপনাকে ব্যবহার করছে? 
রবীন্দ্রনাথ চমৎকার করে বলেছেন, 'কলস যত বড়ই হউক না, সামান্য ফুটা হলেই তাহার দ্বারা আর কোনো কাজ পাওয়া যায় না। তখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায়।' কাজেই নিজেকে সামলে রাখুন।  

লেখক: চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
পার্কে হাঁটতে যাওয়া বা গাছপালার ভেতর কিছুক্ষণ সময় কাটানোর পর যদি আপনার মন একটু হালকা লাগে। সেটা কেবল অনুভূতি নয়, এর পেছনে আছে শরীরের বাস্তব পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, খুব অল্প সময় প্রকৃতির মধ্যে...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...

এলাকার খবর