রোজায় ওজন কমাতে কী করবেন?

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:২৭ পিএম

রমজান মাস তো এসেই গেল। আপনাদের মধ্যে অনেকেই আছেন, যারা রমজানে  ইফতার এবং সাহরী কীভাবে করবেন, কী খেলে ভাল হবে—এই চিন্তায় অস্থির থাকেন। আবার অনেকেই আছেন যাদের ওজন একটু বেশি। তারা এই রমজানে ওজন কমাতে চান। অনেকে মনে করেন, সারা দিন না খেয়ে থাকলে রমজানে এমনি এমনি ওজন কমে যাবে। কিন্তু একটা বিষয় চিন্তা করলে বুঝতে পারবেন, বেশির ভাগ মানুষ অন্যান্য দিনের মত রমজানের সময় তিনবেলাই খেয়ে থাকেন। যেমন– ইফতার, রাতের খাবার ও সাহরী।

ইফতারের সময় আমরা চিন্তা করি সারা দিন তো রোজা রাখলাম, এইবার একটু ভালোমতো খেয়ে নিই। ইফতারে এতো বেশি ভাজাপোড়া খেয়ে থাকি, যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায়। সাহরীর সময়ও আমাদের মাথায় থাকে সারা দিন তো না খেয়ে থাকতে হবে। তাই একটু ভালো–মন্দ খেয়ে নিই। এতে দেখা যায়, ওজন কমার পরিবর্তে ওজন বেড়ে যায়।

আসুন জেনে নিন, এই রমজানে ওজন কমাতে আমরা কীভাবে খাবারের প্লেট সাজাব।  

সাহরী
ওজন কমাতে হলে আপনাকে অবশ্যই সাহরীতে পরিমিত পরিমাণে খেতে হবে। এমনভাবে খেতে হবে যাতে ভরপেটও না হয়, আবার কমও না হয়। সাহরীতে এমন কিছু খেতে হবে, যাতে শরীরের জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস থাকে।

যেমন: বাদামি চালের ভাত ১-২ কাপ/বাদামি রুটি ১-২টির সঙ্গে ৩-৪ পিস মাছ/মাংস (প্রতি পিচ ৩০ গ্রাম), এর সঙ্গে শাকসবজি(মিক্সড) ৩-৪ কাপ এবং সাহরী শেষ করার আগে এক কাপ দুধ। এই সময় অতিরিক্ত তেল/চর্বি যুক্ত খাবার পরিহার করুন। কারণ এসব খাবার শরীরে পানিস্বল্পতা তৈরি করে। ফলে ঘন ঘন পিপাসা পাবে।  

ইফতার
সারা দিন রোজা রাখার ফলে ইফতারের সময় অনেক ক্ষুধা থাকে। তাই এই সময়ে অনেকেই অতিরিক্ত ভাজাপোড়া, তেল/চর্বিযুক্ত খাবার খেয়ে থাকেন। এটা কোনোভাবেই করা যাবে না। প্রথমেই ২টি খেজুর, ১ গ্লাস লেবু পানি, সামান্য এক চিমটি লবণ মিশিয়ে পান করুন।

এটি সারাদিনের ক্লান্তি মিটাতে খুব কার্যকর। এরপর খেতে পারেন ছোলা/মটরশুঁটি সিদ্ধ ও বেশি পরিমাণে শসা, টমেটো, পুদিনা, ধনেপাতা, আদা ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে সালাদ ১-২ কাপ, সিদ্ধ ডিম ১-২ টা, সঙ্গে মিক্সড ফল  ১-২ কাপ, মিষ্টি ফল যেমন- কলা, পেঁপে ও আম। তবে এগুলো খুব কম পরিমাণে খেতে হবে। 

রাতের খাবার  
রমজানে রাতের খাবার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এই সময় এক কাপ দুধ বা টক দই খেতে পারেন।  ১-২ পিস মাছ/মাংস বা ডিমের সঙ্গে ১-২ কাপ সবজি খেতে পারেন। আবার এই তিনটা একসঙ্গে মিশিয়ে স্যুপও খেতে পারেন। তবে রাতের খাবার একেবারে বাদ না দেওয়াই ভালো।  

পানি
রমজান ও ওজন—এ দুটোর ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ অংশ পানি। শরীরে পানির পরিমাণ ঠিক না থাকলে সবকিছু এলোমেলো হয়ে যায়। ইফতার থেকে সাহরী পর্যন্ত আপনাকে অবশ্যই আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে।
পরিশেষে বলতেই হয় যে, আপনার আত্মবিশ্বাস ও পরিমিত পরিমাণে খাবার ও পানি গ্রহণ আপনার ওজন কমাতে সাহায্য করবে।      

লেখক: জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর