সুস্থ থাকতে সাহরি ও ইফতারে যা যা খেতে পারেন

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:২৫ পিএম

শুরু হয়েছে রমজান মাস। পৃথিবীজুড়ে অসংখ্য মুসলিম রোজাদার রমজান মাসে রোজা রাখবেন। রমজান মাসে প্রতিদিন টানা ১৪-১৫ ঘণ্টা না খেয়ে থাকতে হয়। রোজা শেষে রোজাদাররা একত্রে বসে ইফতার করেন আর তখন অনেকে তেল, চর্বি বা হাই ক্যালরিযুক্ত খাবার খান। অনেকে এ সময় ব্যায়াম করা ছেড়ে দেন। তবে এ সময় শরীরের সুস্থতার জন্য হালকা শরীর চর্চা করা খুব দরকার। এ ক্ষেত্রে খাবার, পানি আর ব্যায়াম এ তিনটিই গুরুত্বপূর্ণ। এজন্য রইল কিছু স্বাস্থ্য পরামর্শ:

১. অনেকে খেজুর খেয়ে আর পানি পান করে প্রথমে রোজা ভাঙেন। খেজুর হল আঁশের ভাল উৎস। এরপর ইফতারে মৌসুমি ফলমূল ,শরবত, ফলের রস, ডাবের পানি, লেবু পানি বা শরবত পান করতে পারেন। ইফতারে ভাজা ছোলা না খেয়ে সামান্য লবণ আর আদা দিয়ে সেদ্ধ অঙ্কুরিত ছোলা খেতে পারেন। এ ছাড়া খেতে পারেন লাল চিড়ার সঙ্গে টক দই। ইফতারের পর থেকে পানি অল্প অল্প করে বার বার পান করুন। ভাজাপোড়া, বিরিয়ানি, কাচ্চি দিয়ে ইফতার না করাই ভালো।  

২. সাহরিতে খাবেন হালকা খাবার। এই সময় সবজি, লাল চালের ভাত বা গমের রুটি, প্রোটিন সমৃদ্ধ খাবার কচি চিকেন, মাছ বা ডিম খেতে পারেন। এক বাটি ডাল, এক কাপ সবজি, ডিম বা মাছ অথবা মাংসের একটি পদ কখনও সাহরিতে বাদ দেবেন না। কারণ ইফতার পর্যন্ত শরীরে এনার্জি পেতে সাহরির আহার খুবই গুরুত্বপূর্ণ। সাহরিতে শস্যযুক্ত খাবার খেতে পারেন। এসব খাবার খাবার ধীরে ধীরে হজম হবে ও সারা দিন এনার্জি দেবে।

৩. শরীরকে সচল রাখতে পানিশূন্যতা যেন না হয় তাই ইফতার আর সাহরিতে পানি পান করুন বেশি। আর ইফতারের পরে বেশি পানি পান করুন। অন্তত ২ থেকে ৩ লিটার পানি যেন পান করা হয়।

৪. ইফতারে আমরা অনেক বেশি খেয়ে ফেলি। এ সময় ভাজাপোড়া খাবারই বেশি থাকে। এ জন্য পেট ফাঁপা, বুক-গলা জ্বলা, বমি বমি ভাব হয়। এ ছাড়া ইফতারে কোমল পানীয় আর চা, কফি পান না করা ভালো। এতে শরীরে পানিশূন্যতা হওয়ার পথ সুগম হবে। পানি ছাড়াও অন্যান্য তরল  খাবার যেমন: স্যুপ, সবজি বা ফল খাবেন। বেশি তেল, চর্বি ও ভাজাপোড়া খাবার খাবেন, তবে খুব সীমিত পরিমাণে।  সিঙ্গারা , সমুসা , পিয়াজু, আলুর চপ কম খাবেন। ইফতারিতে শসা, লেটুস পাতা, টমেটো, তরমুজ খান।  

৫. ইফতারে রাস্তার খাবার এড়িয়ে চলুন। এর চাইতে বাসায় তৈরি খাবার স্বাস্থ্যকর হবে। বেশি চিনি যুক্ত খাবার, যেমন: পেস্ট্রি কেক, মিষ্টি, ফিরনি, পায়েস, আইসক্রিম  ইত্যাদি খুব কম খাবেন।

৬. ইফতারে বেশি লবণ দেওয়া খাবার  পরিহার করুন। প্রসেস মিট , ফাস্ট ফুড, নিমকি, চিপস, সসেজ, আচার, নোনা পনির, আর সস খুব সীমিত খান।

৭. সাহরি ও ইফতারিতে খাবার খাবেন ধীরে ধীরে। একসঙ্গে বেশি খেলে বুক জ্বালা, বদহজম হতে পারে।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

আরও পড়ৃন:

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...

এলাকার খবর