ধূমপানে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি কতটা

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:০০ এএম

ধূমপান একটি ক্ষতিকর বদভ্যাস। এর কোন উপকারিতা কেউ প্রমাণ করতে পারেননি। ধূমপানের ফলে হৃদরোগ ও স্ট্রোক হয়। এ ছাড়া ফুসফুস, খাদ্যনালী, শ্বাসনালী, কিডনি, জরায়ু ইত্যাদি অঙ্গে ক্যানসার হয়। সিগারেটের প্যাকেটে ধূমপানের বিষয়ে সতর্কবাণী দেওয়া থাকলে ও ধূমপায়ীরা এ কথার ধার ধারে না।

এর মাধ্যমে তারা শুধু নিজেদের স্বাস্থ্যেরই ক্ষতি করেন না, তাদের পাশে থাকা মানুষকে ও  সমান ক্ষতি করেন। প্রত্যক্ষ ধূমপানের মতই ক্ষতিকর পরোক্ষ ধূমপান। দেশে প্রায় ৪ কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার, বিশেষ করে শিশু ও নারীরা।

অনেকেই গণপরিবহনে ধূমপান করেন। কেউ কেউ অফিস–আদালত এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও ধূমপান করেন। যারা ধূমপান করে না, তারা যখন পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসে, তখন তাকে বলে অনৈচ্ছিক ধূমপান বা প্যাসিভ স্মোকিং।

কেউ যখন পরোক্ষ ধূমপানের কারণে সৃষ্ট  ধোঁয়ায় শ্বাস নেন, তখন তিনি নিকোটিন ও বিষাক্ত রাসায়নিক গ্রহণ করেন। পরোক্ষ ধূমপান ক্যানসার সৃষ্টি করে। নিকোটিনের মধ্যে রয়েছে ৭ হাজারেরও বেশি রাসায়নিক, যার মধ্যে কমপক্ষে ৭০টি থেকে ক্যানসার হতে পারে। ধূমপান যেসব অঙ্গসমূহে ক্যানসার সৃষ্টি করে তা হল- স্বরযন্ত্র, নাকের পিছনে গলার অংশ, নাকের সাইনাস, স্তন।

মা ও শিশু পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসাতে সম্ভবত শৈশবকালীন ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ধূমপানে শিশুদের ক্ষেত্রে বেড়ে যায় লিম্ফোমা, লিউকিমিয়া ও ব্রেইন টিউমারের ঝুঁকি। পরোক্ষ ধূমপানের কারণে সৃষ্ট ধোঁয়া শ্বাস–প্রশ্বাস, হৃৎপিণ্ড ও রক্তনালীকে প্রভাবিত করে। এর ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি থাকে।

গর্ভবতী ও অনাগত শিশুর পরোক্ষ ধূমপানে স্বাস্থ্যঝুঁকি আছে। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে পরোক্ষ ধূমপান ভ্রূণের আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। ডেকে আনতে পারে অনিচ্ছাকৃত গর্ভপাত। এ ছাড়া অকাল জন্ম ও কম ওজনের নবজাতকের জন্ম হতে পারে।

লেখক: রেসিডেন্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর