পারকিনসন্স রোগের ঝুঁকি কমাতে যা করা যায়

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:০০ এএম

ডোপামিন মস্তিষ্কের স্নায়ুকোষ এবং শরীরের স্নায়ু এবং পেশী কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। মানুষের মস্তিষ্ক শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বার্তা পাঠানোর কাজে এই ডোপামিনকে ব্যবহার করে। এটা তখনই হয় যখন মস্তিষ্কের একটি অংশ ঠিকমতো কাজ করে না। এর ফলে মানুষের শরীরে বিভিন্ন বিভিন্ন উপসর্গ দেখা দেয়।  পারকিনসন্স রোগে আক্রান্ত হলে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হাত ও পা কাঁপতে থাকে। এর ফলে হাঁটাচলাতেও সমস্যার সৃষ্টি হয়। 

চিকিৎসা
১. প্রথমেই বুঝতে হবে এই রোগ নিরাময় অযোগ্য।
২. প্রয়োজনে নিউরোলজিস্ট তত্ত্বাবধানে থাকতে হবে।
৩. সেই সঙ্গে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা ক্রমশই বাড়তে থাকবে। যেদিন থেকে রোগ শনাক্ত হচ্ছে, মনে রাখতে হবে সেদিন থেকেই প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন হবে। 
৪. প্রয়োজনে ফিজিওথেরাপি নেওয়া যায়। 
৫. যেহেতু অনিয়ন্ত্রিতভাবে হাত বা মাথা বা শরীরের কোন অঙ্গ নড়তে থাকে, তাই অনেক সময় এই মানুষগুলোকে সমাজ বিচ্ছিন্ন করে ফেলার প্রবণতা দেখা যায়। 
৬. মনে রাখা প্রয়োজন এই মানুষগুলোও আর দশটা মানুষের মতোই মমতা এবং যত্ন পাওয়ার দাবিদার। 
৭. বর্তমানে জনস্বাস্থ্যের ‘মমতাময় সমাজ’ তত্ত্ব বলে, এই মানুষগুলোকে যত্ন করার দায়িত্ব সমাজের সুস্থ মানুষদের। শুধু তাই নয় প্যালিয়েটিভ কেয়ার বলে ভুক্তভোগী রোগীর সাথে তার পরিবারের যত্ন করার দায়িত্ব সমাজের। 

ঝুঁকি কমানোর জন্য করণীয়
১. বিষাক্ত সামগ্রী পরিহার করা। যেমন: কীটনাশক, কৃত্রিম নানাবিধ রাসায়নিক বস্তু ইত্যাদি
২. গবেষণা বলছে নিয়মিত ব্যায়াম এই রোগের ঝুঁকি কমায়।
৩. সতেজ ফল, শাকসবজি, আঁশযুক্ত শস্যদানা, সিম, মটর, বিভিন্ন বাদাম, পনির, জাতীয় ডাল, জলপাই তেল, অল্প পরিমাণ মাছ, মাংস বা ডিম, অধিক পরিমাণে সামুদ্রিক মাছ এবং সবজি এই রোগের ঝুঁকি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। যদিও বাংলাদেশে বিভিন্ন কারণে সামুদ্রিক প্রকৃতি বিষাক্ত হয়ে যাচ্ছে। 

লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাক্টিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ

আরও পড়ুন:

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...

এলাকার খবর