রোগা হতে রাতে না খেয়ে থাকা কি শরীরের জন্য ভালো?

আপডেট : ১৪ মে ২০২৪, ০৯:২৮ এএম

শরীরের ওজন কমানো সহজ কথা নয়। ওজন কমাতে সাধারণ মানুষ অনেক রকমের আইডিয়া বের করেন। তার মধ্যে রাতে না খেয়ে থাকাটা অন্যতম। সাধারণভাবে চিন্তা করলে রাতের খাবার এড়িয়ে যাওয়ার ফলে সারা দিনের খাবারের ক্যালরি গ্রহণ কমে যায়। এটি ক্যালরি ঘাটতি তৈরি করে, যা ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া রাতে খাবার না খেলে শরীরের বিপাক ক্রিয়া বৃদ্ধি পায়, যা আরও বেশি ক্যালরি পোড়াতে সহায়তা করে। তবে রাতের খাবার এড়িয়ে যাওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে। এর মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি, ঘুমের সমস্যা, মেজাজ খারাপ ও হরমোনের ভারসাম্যহীনতা।

দীর্ঘমেয়াদে রাতের খাবার এড়িয়ে যাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এতে পুষ্টির অভাব, হজম সমস্যা, অ্যাসিডিটি, আলসারসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

ওজন কমানো একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া বলে অনেকেই অধৈর্য হয়ে পড়েন। তাই দ্রুত রোগা হতে নিজের মতো করে একটি ডায়েট রুটিনও করে নেন অনেকেই। ভাত না খাওয়া, খাবারের পরিমাণ একেবারে কমিয়ে দেওয়া, সকালে বা রাতে খাবার না খাওয়া ইত্যাদি এই ডায়েটের অন্যতম বৈশিষ্ট্য। আর অনেকেই দ্রুত ওজন কমাতে রাতের খাবার বাদ দেওয়া সবচেয়ে কার্যকর বলে মনে করেন। কিন্তু আমরা পুষ্টিবিদরা অবশ্য উল্টো কথা বলছি। আমাদের মতে, রোগা হওয়ার জন্য রাতে না খেয়ে থাকা সঠিক সিদ্ধান্ত নয়। এতে ওজন তো কমেই না, বরং বিভিন্ন শারীরিক অসুস্থতার শিকার হতে হয়।

রাতের পর রাত না খেয়ে থাকলে থাকলে শরীর ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে, শরীরের নিজস্ব শক্তি কমে যায়, বিপাক ক্রিয়াও ধীরে ধীরে কমে যায়। বিপাক ক্রিয়া স্বাভাবিক রাখার পেছনে বড় ভূমিকা রাখে রাতের খাবার। সারা রাত খালি পেটে থাকার ফলে বদহজম হওয়ার আশঙ্কা তৈরি হয়। দীর্ঘদিন এমন চলতে থাকলে কোষ্ঠকাঠিন্যে হওয়ায় অস্বাভাবিক নয়।

রাতে কী খাচ্ছেন, তার ওপর নির্ভর করে ঘুম কেমন হবে। রাতে না খেয়ে থাকলে ভালো ঘুম হবে না। আর ঘুম না হলে শরীরে হরমোনের তারতম্য দেখা দেবে, ফলে ওজন আরও বেশি বৃদ্ধি পাবে। তাই পর্যাপ্ত ঘুমের জন্য পরিমাণে অল্প হলেও রাতে খাবার খাওয়া দরকার।

শরীর থেকে ওজন কমানোর জন্য না খেয়ে থাকা ঠিক নয়। বরং সারাদিন অল্প অল্প করে খাবার খেতে হবে। ওজন বেড়ে যাওয়ার ভয়ে রাতে না খেয়ে থাকলে স্বাভাবিকভাবেই সকালে উঠে প্রবল খিদে পাবে। তখন বেশি খেয়ে নেওয়ার আশঙ্কা থেকে যায়। তাতে আদৌ কোনো সুফল পাওয়া যায় না। তাই পেটে খিদে নিয়ে ঘুমালে চলবে না, বরং সারা দিন ধরে একটি নির্দিষ্ট সময় অন্তর খাবার খেতে হবে। 
চটজলদি ওজন কমানোর আসলে কোনো উপায় নেই। ওজন কমানোর জন্য শরীরচর্চা, নির্দিষ্ট ডায়েট মেনে চলা, লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠা, পছন্দের খাবার সামনে দেখেও নিজেকে নিয়ন্ত্রণ করা ইত্যাদি মেনে চলতে হয়।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

সংশ্লিষ্ট খবর:

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর