বর্ষায় সর্দিজ্বরে যেভাবে সর্তক থাকবেন

আপডেট : ২০ জুন ২০২৪, ০৩:০২ পিএম

গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর এসেছে বর্ষাকাল। তবে বর্ষার কয়েকটা দিন পার হয়ে গেলেও অনেক জায়গায় বৃষ্টির দেখা মেলেনি। প্রকৃতি থেকে গরম যাচ্ছে যাচ্ছে করেও যাচ্ছে না। দেশের কোথাও কোথাও হয়ত মেঘলা আকাশ, আবার কোথাও কোথাও হচ্ছে ঝুম বৃষ্টি। যেখানে বৃষ্টির দেখা মিলছে না, সেখানে ভ্যাপসা গরম আর অল্পবিস্তর নিম্নমুখী তাপমাত্রার কারণে দেখা দিচ্ছে নানা ধরনের অসুখ।
 
একটু খোঁজখবর নিলে দেখা যাবে, ঋতু পরিবর্তনের এ সময়ে পাশের প্রতিবেশী পরিবারের কেউ না কেউ জ্বর, কাশি বা সর্দিতে আক্রান্ত হচ্ছেন। এসব উপসর্গ দেখা যাওয়ার কারণ ভাইরাস সংক্রমণ। এখনকার বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। তাই সহজেই শরীরের ঘাম শুকাচ্ছে না। আর ঘাম জমে বুকে ঠান্ডা লেগে যেতে পারে। এতে দেখা দিচ্ছে ঠাণ্ডাজ্বর বা সর্দিকাশি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন. ‘ঋতু পরিবর্তনের কারণে এই সময় ঠাণ্ডাজ্বর হয়ে থাকে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এই সময় প্রয়োজন কিছু সাবধানতা। বৃষ্টির দিনে যদি একান্তই বাইরে যেতে হয় তবে ছাতা, রেইনকোট নিয়ে বের হতে হবে। যেখানে বৃষ্টির পানি জমে থাকে, সেখানে পা দেওয়া যাবে না। বৃষ্টির পানিতে ভিজলে ঘরে এসে গা মুছে ফেলতে হবে। তা না হলে জ্বর, কাশি, সর্দি হতে পারে। আবার যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদের খুব বেশি বাইরে বের হয় উচিত না। এই সময় ব্যক্তি সাবধানতার পাশাপাশি বাইরে খাবার খাওয়া উচিত না। পাশাপাশি সুস্থ থাকার জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন।’

আসুন জেনে নেই বর্ষায় সুস্থ থাকার কিছু উপায়–

১. প্রচুর তরল পান করুন।
২. এই সময় ফ্রিজের ঠান্ডা খাবার খাবেন না। 
৩. ঠান্ডার সমস্যা দূর করতে গরম পানির ভাপ নিন।
৪. ঠান্ডাজ্বরে আক্রান্ত হলে পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম নিন।
৫. হালকা গরম পানিতে লবণ দিয়ে গার্গল করুন। 
৬. হালকা গরম পানিতে লেবু, মধু দিয়ে পান করুন। 
৭. এ ছাড়া আদা চা, মসলাযুক্ত চা পান করতে পারেন। 
৮. এই সময় উষ্ণ পোশাক পরিধান করুন।  
৯. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মৌসুমি ফল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান।
১০. ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মকানুন মেনে চলা উচিত।

অধ্যাপক শুভাগত চৌধুরী মনে করেন, এই সময় ১০১–এর বেশি জ্বর না হলে ব্যথার ওষুধ সেবন করা উচিত না। এ ছাড়া শিশু ও বয়স্কদের প্রতি অনেক বেশি যত্নবান হওয়ার দরকার। কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যে কারণে তারা সহজেই রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। এই সময় নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যায়। তাই বয়স্করা নিউমোনিয়া জ্বরের প্রতিষেধক নিয়েছে কিনা তা দেখতে হবে। তা না হলে বয়স্করা মারাত্মকভাবে এই রোগে আক্রান্ত হবেন। সর্বোপরি বর্ষায় প্রয়োজন সচেতনতা।

আরও পড়ুন:

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...

এলাকার খবর