ফ্যাটি লিভার কী? যারা ঝুঁকিতে আছেন...

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১০:৩৮ এএম

চাকরির জন্য রুটিন রক্তপরীক্ষার রিপোর্টে দেখা গেল- আপনার লিভারে এনজাইমের মাত্রা বেশি আছে কিংবা ধরুন, অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করার সময় সনোলজিস্ট জানালেন, আপনার লিভারে চর্বি জমেছে। এরকম একটা খবর শুনলে আমরা অনেকেই দিশেহারা হয়ে পড়ি। অথবা ধরেন, এই খবর আপনি আপনার কলিগকে বললেন,  তিনি বললেন, ‘আরে এটা কোনো ব্যাপার হলো না কী? ভেতো বাঙালির- এটা একটু-আধটু থাকেই।’ ব্যাপারটা কী আসলেই এতো সহজ? আসুন জেনে নিই, লিভারে চর্বি জমা হওয়া রোগটি সম্পর্কে।

ফ্যাটি লিভার কী

ফ্যাটি লিভার রোগটির ইতিহাস অনেক পুরোনো। এক সময় দেখা যেত, মদ্যপায়ীদের লিভারে চর্বি বেশি থাকে। সেখান থেকে এর নাম দেওয়া হলো Alcoholic Fatty Liver Disease। কিন্তু পরবর্তীতে দেখা গেল, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, যাদের মদ্যপানের অভ্যাস নেই, তাদের লিভারও চর্বি দিয়ে আক্রান্ত। সেখান থেকে এই শ্রেণির মানুষদের জন্য, এটার নাম হলো Non-Alcoholic Fatty Liver Disease। ধীরে ধীরে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে, এটি হয়ে দাঁড়াল

পৃথিবীব্যাপী দীর্ঘমেয়াদি লিভারের অসুখের প্রধান কারণ। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই রোগের পেছনের কারণ খুঁজতে খুঁজতে- বিপাকক্রিয়ার গোলযোগোর অন্যতম প্রধান কারণ হিসাবে দেখা দিল। তাই বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে MASLD (Metabolic Dysfunction Associated Steatotic Liver Disease) বলা হয়। সহজ ভাবে বললে, লিভারে চর্বির (লিভারের ওজনের শতকরা ৫ ভাগ) উপস্থিতি তারসঙ্গে যেকোনো একটি বিপাকীয় (Metabolic) রিস্ক ফ্যাক্টর (স্থূলতা, প্রেশার, ডায়াবেটিস বা রক্তে অতিরিক্ত চর্বি) থাকা মানেই ফ্যাটি লিভার।

ফ্যাটি লিভারের কারণ কী

লিভারে চর্বি জমার কারণের একটা লম্বা লিস্ট আছে। যেমন ধরুন- মদ্যপান, হেপাটাইটিস সি ভাইরাসের ইনফেকশন, লিভারের জিনগত কিছু অসুখ, কিছু ওষুধের ব্যবহার, গর্ভাবস্থা, অপুষ্টি, এমন কী খুব দ্রুত ওজন কমাসহ আরও কিছু কারণে লিভারে চর্বি জমে। তবে বিপাকীয় গোলযোগের কারণে, লিভারে যে চর্বি জমে, তার প্রধান কারণ হচ্ছে- ইনসুলিন নামের একটা হরমোনের কাজ করার অক্ষমতা। যার পিছনে রয়েছে- অতিরিক্ত ওজন বা স্থূলতা। তাই, স্থূলকায় ডায়াবেটিসের রোগীদের শতকরা ৭৫ জন ফ্যাটি লিভারে আক্রান্ত হন। তবে, লিভারে চর্বি জমার কারণ যেহেতু অনেকগুলো, তাই চিকিৎসার আগে অন্য রোগগুলোকে বাদ দেওয়ার জন্য অনেকসময় চিকিৎসকদের ল্যাবের সাহায্য নিতে হয়।

লক্ষণ কী ও ঝুঁকিতে আছেন কারা

অধিকাংশ ক্ষেত্রে ফ্যাটি লিভারের কোনো লক্ষণ হয় না। রুটিন পরীক্ষা নিরীক্ষা বা অন্য কোনো কারণে পরীক্ষা করাতে গিয়ে ফ্যাটি লিভার ধরা পড়ে। তবে, এ রোগে আক্রান্ত রোগীরা কখনো কখনো- অবসাদ ও দুর্বলতার কথা বলে থাকেন। অসুখটি আরও অগ্রসর হলে- পেটের ডানপাশে ব্যথা, পেটে চাকার অনুভব, জন্ডিস, রক্তবমি, এমন কী কালো পায়খানা- নিয়ে রোগটি লক্ষণ প্রকাশ করে। নাম থেকে বোঝা যায় যে স্থূলকায় মানুষ এই রোগের সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। এর সঙ্গে এমন কিছু জীবনাচরণ যেগুলো স্থূলতাকে বাড়িয়ে দেয় যেমন: অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার খাওয়া, দীর্ঘক্ষণ বসে থাকা, যথেষ্ট কায়িক পরিশ্রম না করা এসব কারণে লিভারে বেশিবেশি চর্বি জমে। এছাড়া ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের সমস্যায় ভোগা ব্যক্তিরা এই রোগের উচ্চঝুঁকিতে থাকেন।

লেখক: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), রেসিডেন্ট, বিএসএমএমইউ

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর