সকালে লেবুপানি পানে যে উপকার পাবেন

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম

যারা ডায়েটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের অনেকেই সকালে খালি পেটে পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করে থাকেন। ঘুম থেকে উঠেই লেবুপানি পানে শরীর ও মন সতেজ থাকে এবং ক্লান্তিভাব কম হয়।

এছাড়াও লেবুপানির মাধ্যমে সকাল শুরু করার রয়েছে অনেক উপকার। আসুন, জেনে নেওয়া যাক সেসব।

পিএইচ মান ঠিক রাখা

আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমাদের শরীরের পিএইচ মান অ্যাসিডিক থাকে। কারণ রাতে ঘুমিয়ে থাকার সময় আমাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। আমরা দিনে যা খাই, তা থেকে আমাদের যকৃৎ গ্লুকোজ সঞ্চয় করে রাখে এবং ঘুমের সময় দেহে তা নিঃসৃত করে। অ্যাসিডিটির অন্যতম কারণ এই গ্লুকোজ বা সুগার। ঘুম থেকে ওঠার পরপরই উষ্ণ এক চুমুক লেবু পানি আমাদের পরিপাকতন্ত্রের ভারসাম্য ফিরিয়ে আনে।

ওজন নিয়ন্ত্রণ

অ্যালকালাইন বা ক্ষারপ্রধান ডায়েট আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। লেবুযুক্ত পানি পানের মাধ্যমে ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকেই আমাদের শরীরে একটি ক্ষারীয় পরিবেশ তৈরি হয়ে ওঠে। এসময় ক্ষুধা কম লাগে। ফলে খাওয়ার পরিমাণ কমে যায় এবং কম ক্যালরি খাওয়া হয়। এক কথায় ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।

ত্বকের সুস্থতা

লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টি–অক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লেবু দেহের ক্ষত নিরাময়ের ক্ষমতা বৃদ্ধি করে। লেবুতে থাকা ভিটামিন সি এবং পটাসিয়াম ফ্রি র‍্যাডিকেলগুলোর বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ভূমিকা রাখে। ফ্রি ‍র‍্যাডিকেলস উজ্জ্বল ত্বকের জন্যও একপ্রকার বাধাস্বরূপ। প্রতিদিন লেবু পানি পানে লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি পায়, অক্সিজেনবাহিত হয়ে কোষগুলো পুষ্ট হয় এবং ত্বক উজ্জ্বল ও সতেজ থাকে।

হজমে সহায়ক

সকালে এক গ্লাস লেবুপানি খেলে হজমশক্তি বাড়ে। হালকা গরম লেবু পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বদহজম ও বুক জ্বালাপোড়ার সমস্যা দূর হয়। তবে লেবু পানিতে ভিটামিন সি অনেক বেশি হওয়ায় এটি দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। তাই লেবুপানি পানের পর ভালোভাবে মুখ পরিষ্কার করতে হবে।

তথ্যসূত্র: ইয়োগি জেমস

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর