কতবেলের উপকার কত?

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

কতবেল এক প্রকার ফল। এই ফলের খোলস শক্ত এবং বেলের মত খসখসে। পাকা কতবেলের ঘ্রাণ বেশ ভালো। এই সময় রাস্তা–ঘাটে ভ্যানে থাকা পাকা কতবেলের বিক্রি চোখে পড়বে। বিক্রেতা পাকা কতবেল ফাটিয়ে কিংবা ছিদ্র করে লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে বিক্রি করে থাকেন। এরপর ক্রেতা কাঠি দিয়ে কতবেলের শাঁস খান।

আবার অনেকে বাজার থেকে কতবেল কিনে বাসায় নিয়ে যান। এরপর মরিচ, লবণ দিয়ে ভর্তা করে খান। কতবেল পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। এতে প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন সি রয়েছে। আরও রয়েছে ক্যালসিয়াম ,লৌহ, ভিটামিন বি১ ও ভিটামিন সি। যা আমাদের শরীরের সুস্থতার জন্য খুবই দরকার।

সুস্থ–সবল দেহ গঠনে এবং দেহের রোগ প্রতিরোধে কতবেলের ভূমিকা অনেক বেশি। আসুন জেনে নিন, কতবেলের উপকারের কথা–

১. কতবেলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে। যা শরীরের ইমিউন সিস্টেমের সক্ষমতা বাড়িয়ে তোলে। পাশাপাশি বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে কতবেল।

২. কতবেলে থায়ামিন ও রিবোফ্লাভিন রয়েছে, যা লিভার ভালো রাখতে সহযোগিতা করে।

৩. পাকা কতবেলের শাঁস কয়েকদিন নিয়মিত খেলে দেহের রক্তস্বল্পতা দূর হবে।

৪. শরীরের কোনো জায়গা কোনো কারণে কেটে গেলে খেতে পারেন এই ফল। কতবেল অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি ফল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৫. কতবেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে। যা দেহের হাড় ও দাঁতের গঠন পরিপক্ব করে দেহকে সুস্থ রাখে।

৬. হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে রাখে কতবেল। হজমের সমস্যা দূর করতে খেতে পারেন এই ফল।

৭. কতবেলে ট্যানিন নামক এক ধরনের উপাদান থাকে, যা ডায়রিয়া ও পেট ব্যথা দূর করে।

৮. কতবেল লিভার ও হার্টের জন্য বেশ উপকারী। তাছাড়া কতবেল পেটের আলসার নিরাময়ে খুব কার্যকর ভূমিকা পালন করে।

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর