যেভাবে মুখের ঘা নিরাময় করবেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

অসুখ বলেকয়ে আসে না। রাতে খাওয়ার সময় বুঝতে পারলেন খেতে গিয়ে মুখে কেমন জানি অস্বস্তি বা জ্বালা জ্বালা ভাব করছে। কোনো কারণে মুখে ঘা হলে এমন অনুভূতি হতে পারে। আমাদের মুখের ভেতরের নরম অংশের নাম মিউকাস মেমব্রেন। এই মেমব্রেনের ক্ষয় হলে মুখের ভেতরে ঘা বা ক্ষত হতে পারে। মুখে ঘা হলে অস্বস্তির সঙ্গে সঙ্গে ব্যথাও করতে পারে। এই ঘা বা ক্ষত এক দুই সপ্তাহের মধ্যে সেরে যায়।

মুখের এই ঘা বা ক্ষতকে আলসার বলা হয়। মুখের আলসার হল ছোট ছোট ঘা বা ক্ষত, যা মুখের ভেতরে বিভিন্ন জায়গায় যেমন ঠোঁট বা গালের ভেতরে, ঠোঁটের কোণে, জিহ্বার ওপরে বা নিচের অংশে হতে পারে। শরীরে ভিটামিন বি১২, ভিটামিন সি, জিংক, ফোলেটের মতো কিছু স্বাস্থ্যকর উপাদানের ঘাটতির কারণে আলসার হয় মুখে। এ ছাড়া ব্যাক্টেরিয়ার সংক্রমণ বা শরীরে হরমোনের সমস্যার কারণে এই আলসার হতে পারে।

মুখে ঘা বা ক্ষত হলে অতিরিক্ত মসলা বা ঝালযুক্ত খাবার পরিহার করুন। পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করুন। খাদ্যতালিকায় অ্যান্টি-অক্সিডেন্ট (ভিটামিন এ, সি, ই) সমৃদ্ধ খাবার খান। এছাড়া বার বার মুখের ঘায়ে হাত দেওয়া যাবে না। মুখগহ্বর সবসময় পরিষ্কার রাখুন। নিয়ম করে সকালে বা রাতে দাঁত ব্রাশ করুন। এ ক্ষেত্রে নরম ব্রাশ ব্যবহার করুন।

আসুন জেনে নিন, মুখের ঘা থেকে রক্ষা পাওয়ার কিছু প্রাকৃতিক উপায়–

১. অ্যালোভেরার ঔষধিগুণের কথা আমরা সবাই জানি। অ্যালোভেরায় আছে অ্যান্টিইমফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবায়াল গুণ, ঘা শুকোতে সাহায্য করে। সতেজ অ্যালোভেরা গাছের শাঁস বের করে মুখের ঘায়ে লাগালে আরাম পেতে পারেন।

২. মধুর অনেক গুণ। মধুতে আছে অ্যান্টি মাইক্রোবায়াল, যা সংক্রমণ দূর করে। মুখে ঘা হলে মধু ব্যবহার করতে পারেন। ক্ষতযুক্ত স্থানে মধু লাগালে সেই জায়গাটি ঠান্ডা হবে। এতে জ্বালা ভাব অনেকটাই কমে আসবে।

৩. ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্ট মুখের আলসারের একটি চিকিৎসা হল নারকেল তেল। মুখে আলসার বা ঘা হলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। মুখের যেখানে ঘা বা ক্ষত, সেখানে তুলোর বল বা আঙুলের ডগায় সামান্য নারকেল তেল দিতে পারেন। এতে ক্ষতস্থানের জ্বালা জ্বালা ভাব কমবে।

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর