ডেঙ্গু জ্বরে যা জানা খুবই প্রয়োজন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম

এ বছর বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। আবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যুও হচ্ছে। গত কয়েক দিনে দু-হাজারেরও বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরের ১১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১৯ জন। চলতি মাসেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী মাসে আরও বাড়তে পারে ডেঙ্গু সংক্রমণ।

এডিস মশার কামড়ে মানুষের মধ্যে সংক্রমিত হয় ডেঙ্গু জ্বর। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর একজন থেকে অন্যজনে ছড়ায়। সাধারণত পুরানো টায়ার, ঢাকনাবিহীন চৌবাচ্চা, ড্রাম, পোষা প্রাণীর পাত্র, নির্মাণাধীন ভবনে ফেলে রাখা বোতল ও টিনের ক্যান, দেয়ালে ঝুলে থাকা বোতল, পুরোনো জুতা, ফুলের টব, পরিত্যক্ত খেলনা, ছাদ ও বাগান পরিচর্যার জিনিসপত্রে এডিস মশা জন্ম নেয়।

ডেঙ্গুর প্রধান লক্ষণ জ্বর। এ সময় শরীরের তাপমাত্রা ১০২–১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এর সঙ্গে দেখা দিতে পারে বমি, জ্বর, মাথা ও মাংশপেশিতে ব্যথা। এ ছাড়া শরীরের নানা স্থানে র‍্যাশ ওঠাই ডেঙ্গুর লক্ষণ। এডিস মশা দেখতে অন্যান্য মশার মতো নয়। এদের দেহে ও পায়ে কালো এবং সাদা দাগ থাকে। তাই এডিস মশা খুব সহজে চেনা যায়।

প্রতিকার

১. পর্যাপ্ত বিশ্রাম ছাড়া এই ডেঙ্গু জ্বর থেকে পরিত্রাণ পাওয়া কঠিন।

২. ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ির আশপাশে ডাবের খোল, ক্যান, টায়ার, ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।

৩. মশারি ব্যবহার করতে হবে। এ ছাড়া ফুল হাতা পোশাক পরতে হবে।

৪. এ সময় খাবার গ্রহণে অরুচি হলেও ডাবের পানি, ফলের জুস, লেবুর শরবত, খাবার স্যালাইন খেতে হবে।

৫. অনেকেই ডেঙ্গুতে প্লাটিলেটের হিসাব নিয়ে চিন্তা থাকেন। প্লাটিলেটের বিষয়টি চিকিৎসকের ওপর ছেড়ে দিন।

ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দেয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রক্তের প্লাটিলেট কমে যাওয়া। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই প্লাটিলেট কমে যায়। এর পেছনের কারণগুলো হলো:

১. ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বোনমেরোর ওপর চাপ পড়ে। ফলে প্লাটিলেট উৎপাদনে বাধাগ্রস্ত হয়।

২. ডেঙ্গু আক্রান্ত রক্তকণিকা প্লাটিলেট ধ্বংস করে। আক্রান্ত রক্তকণিকার সংখ্যা যত বাড়ে প্লাটিলেট তত দ্রুত কমে।

৩. ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীরে সংশ্লিষ্ট ভাইরাস ধ্বংসের জন্য নিজে থেকেই অ্যান্টিবডি তৈরি হয়, যা প্রচুর পরিমাণে প্লাটিলেট ধ্বংস করে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯০ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৯৬ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। 
সারা দেশে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল বিভাগে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীতেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর