গোসলের তোয়ালে কত দিন পরপর ধোয়া উচিত?

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:১৩ এএম

গোসল সেরে সবাই টাওয়েল বা তোয়ালে দিয়ে শরীর মুছে নেয়। কিন্তু গোসলের মাধ্যমে নিজেদের পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমরা যতটা উদ্যমী, গোসলে ব্যবহৃত তোয়ালে পরিষ্কারের ক্ষেত্রে অনেকের অনীহা কাজ করে।

গোসলের পর অধিকাংশই ভেজা তোয়ালে শুকানোর জন্য বারান্দা বা খোলা স্থানে মেলে রাখেন। পরবর্তীতে ব্যবহারের আগ পর্যন্ত সে অবস্থাতেই থেকে যায় তোয়ালে।

অথচ এ অভ্যাস থেকে ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। ত্বককে জীবাণুমুক্ত ও সুস্থ রাখতে চাইলে গোসলের তোয়ালে পরিষ্কার করা উচিত।

তোয়ালেতে আটকে থাকা আমাদের ময়লা, ঘাম এবং তেল জমে শরীরের লোমকূপগুলো বন্ধ করে দিতে পারে। ছবি: ফ্রিপিক

কেন নিয়মিত তোয়ালে ধোয়া দরকার

গোসল শেষে আমরা যখন গা মুছতে তোয়ালে ব্যবহার করি তা আমাদের ত্বকের আর্দ্রতা এবং বডি অয়েলের সংস্পর্শে আসে। এতে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য মাইক্রো অর্গানিজমের বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়।

ভেজা তোয়ালেতে শুধু পানিই থাকে না। এতে আমাদের ত্বকের মৃত কোষ, ঘাম, এবং প্রাকৃতিক তেল মিশ্রিত থাকে। পরদিন যখন আবার গোসলের পর এই তোয়ালে ব্যবহার করা হয় এসব আমাদের শরীরের সংস্পর্শে এসে নানা সংক্রমণ সৃষ্টি করতে পারে।

ভেজা তোয়ালে থেকে যেসব সমস্যা দেখা দেয়

ব্যাকটেরিয়া সংক্রমণ: ভেজা, স্যাঁতসেঁতে আবহাওয়া ব্যাকটেরিয়া বিস্তারের জন্য সবচেয়ে উপযুক্ত। অপরিষ্কার তোয়ালে দিয়ে শরীর মোছা হলে আগে থেকেই এতে থাকা অদৃশ্য ব্যাকটেরিয়াগুলো সংক্রমণ, জ্বালাপোড়া, এবং ব্রণের মতো সমস্যা তৈরি করতে পারে।

ছত্রাক সংক্রমণ: আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়া এবং অতিরিক্ত ঘামে ছত্রাক সংক্রমণ দেখা দিতে পারে। বিশেষ করে, খেলোয়াড় বা অ্যাথলেটদের পায়ে দেখা দিতে পারে। এই সংক্রমণের ফলে ত্বকে লাল রঙের গোল গোল চাকা দেখা দেয়। এগুলো খুব চুলকায় এবং অনেক সময় চিকিৎসায়ও সারে না।

ত্বকে জ্বালাপোড়া: তোয়ালেতে আটকে থাকা আমাদের ময়লা, ঘাম এবং তেল জমে শরীরের লোমকূপগুলো বন্ধ করে দিতে পারে। এতে র‍্যাশ, চুলকানি এবং ফলিকুলাইটিস বা ফলিকলের প্রদাহ দেখা দিতে পারে।

দুর্গন্ধ: দিনের পর দিন তোয়ালে পরিষ্কার করা না হলে তাতে অনেক সময় এতে কটু আর ভ্যাপসা গন্ধ তৈরি হতে পারে। গোসলের পর সে তোয়ালে দিয়ে শরীর পরিষ্কার করা হলে, আপনি আর যাই হোক তরতাজা অনুভব করবেন না!

ভেজা তোয়ালেতে শুধু পানিই থাকে না। এতে আমাদের ত্বকের মৃত কোষ, ঘাম, এবং প্রাকৃতিক তেল মিশ্রিত থাকে।  ছবি: ফ্রিপিক

কতবার ধোয়া দরকার তোয়ালে

সর্বোচ্চ পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সপ্তাহে ২-৩ বার তোয়ালে ধুয়ে পরিষ্কার করা উচিত। অনেকের কাছেই এটি বাড়াবাড়ি মনে হতে পারে, তবে ব্যাকটেরিয়া, ছত্রাক, এবং ত্বকের জন্য ক্ষতিকর অন্যান্য জীবাণু ধ্বংস করতে এটুকু তো করতেই হবে!

এর বাইরে ব্যক্তিভেদে কাজের ধরণ, বাইরের পরিবেশের দূষণ অথবা শরীরচর্চার কারণে কারো অতিরিক্ত ঘাম হলে ঘনঘন তোয়ালে পরিবর্তনের পরামর্শ দেন ত্বক বিশেষজ্ঞরা। 

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর