ওভারিয়ান সিস্ট কী? ওভারিয়ান সিস্ট কী কারণে হয়?

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৭ এএম

নারীর প্রজনন ব্যবস্থা বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে একজোড়া ওভারি বা ডিম্বাশয়। ওভারিগুলো নারীর সেক্স হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন তৈরি করে এবং সন্তান উৎপাদনের জন্য ডিম নিঃসৃত করে। এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে তরল-পূর্ণ থলির মতো কাঠামো তৈরি হলে এদেরকে সিস্ট বলে। সাধারণত প্রজননক্ষম নারীদের মধ্যে ওভারিয়ান সিস্ট বেশি হয়ে থাকে। এটি নারীদের একটি সাধারণ দৈহিক সমস্যা।

ওভারিয়ান সিস্টের লক্ষণ

অনেক সময় কোনো লক্ষণ ছাড়াও ওভারিয়ান সিস্ট থাকতে পারে। তবে সিস্টের কারণে যেসব লক্ষণ থাকতে পারে তা হলো-

১. পেট ফুলে যাওয়া বা ফোলাভাব হওয়া

২. তলপেটে ব্যথা

৩. শ্রোণীচক্র বা পেলভিসে তীব্র ব্যথা

৪. হজমে ব্যাঘাত ঘটা

৫. ওজন বেড়ে যাওয়া

৬. অনিয়মিত মাসিক

৭. মাসিকের সময় প্রচণ্ড ব্যথা

৮. যোনিপথে অস্বাভাবিক রক্তপাত

৯. ঘনঘন প্রস্রাব হওয়া

১০. পায়খানা বা প্রস্রাব করতে কষ্ট হওয়া

১১. সিস্ট প্যাঁচ খেয়ে বা টর্শন হয়ে ফেটে যেতে পারে

১২. সিস্ট ফেটে গেলে তীব্র ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটতে পারে।

ওভারিয়ান সিস্টের কারণ

১. হরমোনজনিত সমস্যা

২. এন্ডোমেট্রিওসিস

৩. গর্ভাবস্থা

৪. পেলভিক ইনফেকশন

ওভারির সিস্টের জটিলতাসমূহ

বেশিরভাগ সিস্টই বিনাইন বা কম ক্ষতিকর। তবে কিছু ক্ষেত্রে তারা জটিলতা ধারণ করতে পারে। যেমন-

১. ডিম্বাশয়ের সিস্ট ফেটে যেতে পারে

২. ডিম্বাশয়ের সিস্ট বড় হলে এটি প্যাঁচ খেয়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এবং টিস্যুর পচন হয়ে ক্ষতি করতে পারে। তখন জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হয়।

৩. সিস্ট ফেটে ভিতরের তরল পদার্থ পেটের ভিতর ছড়িয়ে পড়ে পেটের আস্তরণে প্রদাহ সৃষ্টি করতে পারে যা তীব্র ব্যথা ও জীবনের ঝুঁকি তৈরি করতে পারে।

৪. ডিম্বাশয়ের সিস্ট ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব করতে পারে।

৫. কিছু কিছু সিস্ট থেকে ক্যান্সার হতে পারে।

লেখক: সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট শিশুর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৫৭ জনে।
বায়ুদূষণ, ধূমপান আর পরিবেশগত নানা ঝুঁকিতে বিশ্বজুড়ে ফুসফুসের রোগ এখন বড় মহামারি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট বা সিওপিডির মতো রোগ জনস্বাস্থ্যের জন্য বিরাট চ্যালেঞ্জ। এই...
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি ছিল অ্যান্টিবায়োটিক। কিন্তু ভাবুন তো, যে ওষুধ একসময় কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, তা যদি হঠাৎ করেই শরীরে কাজ করা বন্ধ করে দেয়?...
লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীরা অন্য হাসপাতালে যেতে শুরু করেছেন। একদিনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৩ জন কমেছে। গুরুতর রোগীদের স্থানান্তর ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ...
খেলাটির নাম যখন ফুটবল, আর মঞ্চ যখন বিশ্বকাপ, তখন কোনো পরাশক্তিই এখানে নিরাপদ নয়! সোমবারই তার সবচেয়ে বড় প্রমাণ দেখেছে বিশ্ব। লুই দে লা ফুয়েন্তের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে...
ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধি এনসিবির দুই সদস্যের কাছে মঙ্গলবার সাবেক আইজিপি বেনজীর আহমেদের মামলার তথ্য–উপাত্ত তুলে দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র...
এখনই সরছে না রাজধানীর মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান ও গাবতলী বাস টার্মিনাল। সড়কমন্ত্রী জানিয়েছেন, বাস রাখার জন্য শহরের বাইরে ডিপো তৈরি করা হবে। সেখান থেকে টার্মিনালে বাস এসে যাত্রী নিয়ে চলে যাবে।...
জয়পুরহাট সদর উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর