চীনের এইচএমপিভি নিয়ে বাড়ছে উদ্বেগ, লক্ষণ কী 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

করোনাভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর এবার চীনে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির উত্তরাঞ্চলে এ ভাইরাসে আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ । স্বাস্থ্য বিশেষজ্ঞরা এশিয়ার কয়েকটি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, দেশটির উত্তরাঞ্চলে এইএমপিভি আক্রান্ত রোগী বেশি। সেখানে সব বয়সীরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতিকে জটিল বলা হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়নি।   

এই ভাইরাসটি প্রায় দুই দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এইচএমপিভির জন্য কোনো ভ্যাকসিন নেই। ভাইরাসটির বিস্তার রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে হাত ধোয়ার এবং মাস্ক ও অন্যান্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

এশিয়ার বিভিন্ন দেশের কর্তৃপক্ষ চীনে ছড়িয়ে পড়া এইচএমপিভি ভাইরাসের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। চীনের আশপাশের অঞ্চলগুলো কঠোর নজরদারি বাড়িয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, হংকংয়ে এ রোগে আক্রান্ত খুব কম রোগী পাওয়া গেছে।

এদিকে, জাপানের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে। গত শনিবার জাপানে হাজার হাজার মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত বলে খবর পাওয়া গেছে।   

 জাপান ব্রডকাস্টিং কর্পোরেশনের মতে, ১৫ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহে জাপানের ৫ হাজার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে  ৯৪ হাজার ২৫৯ জন ফ্লু রোগী ভর্তি হয়েছে।   

এইচএমপিভিতে আক্রান্তের লক্ষণ করোনাভাইরাসের মতোই। এই ভাইরাসে আক্রান্ত হলে  জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি সংক্রমণ মৃত্যুর কারণ হতে পারে। ২০২১ সালে ল্যানসেট গ্লোবাল হেলথে প্রকাশিত একটি নিবন্ধের বলা হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ সম্পর্কিত মৃত্যুর এক শতাংশ এইচএমপিভি-র কারণে হতে পারে। বর্তমানে এইচএমপিভি বিরুদ্ধে কোনো টিকা বা কার্যকর ওষুধ নেই।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর