করোনার মতো ‘নতুন’ ভাইরাস, ভারত বলছে, ‘ভয়ের কিছু নেই’

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পাঁচ বছর পর এবার চীনে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এ নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে বেইজিং। এই ভাইরাসের সংক্রমণ শীতের স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে চীনা কর্মকর্তারা। আর করোনায় ক্ষতিগ্রস্ত দেশ ভারত বলছে, এই ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত কয়েকদিন ধরে চীনজুড়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতার আকস্মিক বৃদ্ধি ঘটেছে, যা মানুষকে করোনাভাইরাস মহামারির কথা মনে করিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়া, ভারত ও জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমও এ নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে প্রতিবেদন প্রকাশ করেছে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ভারত। এবার নতুন ভাইরাস নিয়ে আগেভাগেই নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছে তারা। দেশটির ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসের (ডিজিএইচএস) কর্মকর্তা ডা. অতুল গোয়েল বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।  

ডা. অতুল গোয়েল বলেন, ‘চীনে একটি মেটাপনিউমোভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে, এমন খবর আমরাও পেয়েছি। এ ব্যাপারে আমরা স্পষ্ট করে বলতে চাই, মেটাপনিউমোভাইরাস অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতো। সাধারণ সর্দির কারণে এমন হয় এবং খুব বৃদ্ধ ও খুব অল্পবয়সীদের ক্ষেত্রে এটি ফ্লুয়ের মতো উপসর্গ সৃষ্টি করতে পারে।’

এ ব্যাপারে বিশ্লেষণ করা হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমরা দেশের ভেতরে শ্বাসযন্ত্রের প্রাদুর্ভাবের তথ্য বিশ্লেষণ করেছি। গত মাসের ডেটাতে কোনো উল্লেখযোগ্য তথ্য নেই এবং আমাদের কোনো প্রতিষ্ঠান থেকে বড় সংখ্যায় এ ধরনের ভাইরাসের সংক্রমণের কোনো তথ্যও নেই।’

এইচএমপিভি প্রায় দুই দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এর কোনো ভ্যাকসিন নেই। ভাইরাসটির বিস্তার রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন।  

এইচএমপিভিতে আক্রান্তের লক্ষণ করোনাভাইরাসের মতোই। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। 

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর