বিশ্ব ক্যানসার দিবস

ক্যানসারের চিকিৎসায় রেডিওথেরাপি: প্রেক্ষাপট-বাংলাদেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম

প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে বিশ্ব ক্যানসার দিবস। দিবসটির ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রতিপাদ্য হলো ‘United by unique’। বিশ্বের অন্যান্য দেশের মতো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশেও এই দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।

ক্যানসার চিকিৎসা একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি। এটি ক্ষেত্র বিশেষে জটিল দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল। সাধারণত  কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, ইমিউনোথেরাপি  এবং হরমোন থেরাপির মাধ্যমে ক্যানসারের চিকিৎসা করা হয়। ক্যানসারের ধরণ অনুযায়ী এক বা একাধিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সমন্বিতভাবে পর্যায়ক্রমে চিকিৎসাগুলো প্রয়োগ করা হয়।

এর বাইরে অন্যান্য সাধারণ চিকিৎসারও প্রয়োজন হয়। তাই সমন্বিত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত একটি টিমের মাধ্যমে যথাযথ চিকিৎসা দেওয়া হলে ক্যানসার চিকিৎসার পরিপূর্ণ সুফল পাওয়া সম্ভব। ক্যানসার চিকিৎসায় প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে রেডিয়েশন থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি পন্থা। শতকরা প্রায় ৬০ থেকে ৭০ ভাগ ক্যানসার রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে ভালো হয়। দ্রুত রোগ নিরূপণ করতে পারলে এবং সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে চিকিৎসা শুরু করলে বেশিরভাগ ক্যানসার নিরাময় সম্ভব।

রেডিওথেরাপি কী এবং কীভাবে কাজ করে

রেডিওথেরাপি মূলত উচ্চশক্তির এক্সরে বা গামা রে  বিকিরণ, যার মাধ্যমে ক্যানসার কোষের ডিএনএ গুলোকে ধ্বংস  করে ক্যানসারের কোষ নির্মূল  করা হয়। এই চিকিৎসা টিউমার সাইটে সরাসরি প্রয়োগ করা সম্ভব হয় বলে সার্বিক শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় এবং শরীরের ক্যানসার সংলগ্ন সুস্থ টিস্যুগুলো কম ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে উন্নত ইমেজিং প্রযুক্তি যেমন এমআরআই, পেটে সিটি স্ক্যান ইত্যাদি স্ক্যানিং প্রক্রিয়া রেডিয়েশন চিকিৎসাকে আরো অধিকতর নির্ভুল এবং প্রিসাইজ করতে সাহায্য করছে।

ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের বিকিরণ পদ্ধতি

রেডিওথেরাপীর সাধারণত LINAC (linear Accelerator) মেশিন এর মাধ্যমে দেওয়া হয়। যা ব্যথা মুক্ত এবং রোগীরা কোনরকম কষ্ট ছাড়াই  নিতে পারে। রোগের ধরণ অনুযায়ী বিভিন্ন পদ্ধতিতে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। যেমন 3D CRT,  IMRT,  VMAT, SRS, SBRT, Brachytherapy ইত্যাদি। ক্যানসারের রোগ নির্ণয় করে তার ধরণ লোকেশন, চিকিৎসার  উদ্দেশ্য এবং স্টেজ অনুযায়ী রেডিওথেরাপি প্ল্যান করা হয়।

যেমন স্তন ক্যানসারের ক্ষেত্রে তিন সপ্তাহ থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত রোগীর অবস্থা ভেদে রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে। আবার ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে চার থেকে ছয় সপ্তাহ এমনকি প্রস্টেট ক্যানসারের ক্ষেত্রে ৮ সপ্তাহ পর্যন্ত রেডিও থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে।

প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা গেলে রেডিও থেরাপি এবং অন্যান্য চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রোগ নিরাময় করা সম্ভব হয়। অন্যদিকে ক্যানসার রোগ ছড়িয়ে পড়ার পরেও পালিয়েটিভ রেডিও থেরাপির মাধ্যমে রোগীকে চলমান কষ্টকর পরিস্থিতি যেমন তীব্র ব্যথা বা রক্তক্ষরণ জাতীয় সমস্যা থেকে স্বস্তি দেয়া যায়। আবার অনেক ক্ষেত্রে কোন কোন রোগীর অন্যান্য শারীরিক জটিলতার কারণে যেখানে অপারেশন বা কেমোথেরাপি দেওয়া অসম্ভব হয়ে পরে, সেসব ক্ষেত্রে রেডিওথেরাপি খুব ভালো একটি চিকিৎসা পদ্ধতি। রেডিওথেরাপির সিস্টেমিক পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় এটি সহজে রোগী নিতে পারে।

অভিজ্ঞ রেডিয়েশন অনকোলজিস্টরা ট্রিটমেন্ট প্লানিং সিস্টেমের (TPS) মাধ্যমে অত্যন্ত  সূক্ষ্মভাবে  সুস্থ অঙ্গ-প্রত্যঙ্গ গুলো সর্বোচ্চ সুরক্ষিত রেখে ক্যানসারের রেডিয়েশন প্ল্যানিং এবং সর্বাত্মক চিকিৎসা নিশ্চিত করে থাকেন।

পার্শ্ব প্রতিক্রিয়া

অন্যান্য সব চিকিৎসার মত রেডিওথেরাপিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তবে তা রোগীর আক্রান্ত অঙ্গ, রেডিয়েশনথেরাপির ধরণ এবং রেডিও রেডিয়েশন ডোজ ভেদে ভিন্ন রকম হয়। সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো পরিলক্ষিত হয় সেগুলো হলো:

১. দুর্বলতা

২. ক্লান্তি

৩. ত্বকের পরিবর্তন

৪. ক্ষুধামন্দা

৫. বমি ভাব

৬. ডায়রিয়া

৭. মুখের ঘা ইত্যাদি

তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা গেলে ভয়ের কোন কারণ নেই। রেডিও থেরাপির পাশাপাশি পাশে এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো নিয়ন্ত্রণের জন্য ঔষধ প্রদান করা হয়ে থাকে। রোগীর আত্মবিশ্বাস, পরিবারের সদস্যদের মানসিক ও সামাজিক পৃষ্ঠপোষকতা এবং রেডিয়েশন অনকোলজিস্টের ঐকান্তিক প্রচেষ্টা একজন ক্যানসারের রোগীকে সার্বিকভাবে সুস্থ করে তুলতে পারে।

বাংলাদেশের রেডিও থেরাপির বর্তমান অবস্থা

বর্তমানে বাংলাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় ২২টি রেডিও থেরাপি মেশিন আছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী, প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি রেডিওথেরাপি সেন্টার প্রয়োজন। সেই হিসাবে আমাদের ১৬০টি রেডিও থেরাপি থাকা প্রয়োজন। তাই বলাই বাহুল্য জনসংখ্যার তুলনায় আমাদের দেশের রেডিও থেরাপির প্রাপ্যতা অতি অপ্রতুল। দক্ষ ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও পর্যাপ্ত উপকরণ এবং অত্যাধুনিক যন্ত্রাংশের স্বল্পতার কারণে আমাদের দেশে অধিকাংশ রোগী সময়মতো চিকিৎসা পায় না।

আর্থ সামাজিক দুর্বল অবস্থার কারণে রোগীরা অনেক সময় এই চিকিৎসাটিকে ব্যয়বহুল মনে করে থাকেন। তবে বাস্তবতা হলো ক্যানসার একটি ঘাতক ব্যাধি এবং তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এখন বেশ কম টাকায় এই চিকিৎসা করা সম্ভব হচ্ছে। পরিশেষে বলা যায়, একটা মানুষের জীবনের মূল্য চিকিৎসার মূল্য দিয়ে নিরূপণ করা যায় না। তাই আমাদের উচিত ক্যানসারের রোগ নির্ণয়ে বিলম্ব না করে দ্রুত ক্যানসার বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া।

লেখক: এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য),এম ডি (রেডিয়েশন অনকোলজি)

সারা দেশে হামের প্রকোপ যেন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ (২১ মে সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে ৪৮৮ জনের...
হামের টিকার প্রথম ডোজে প্রতিরোধ ক্ষমতা ৯৩ শতাংশ আর দ্বিতীয় ডোজ নিলে তা বেড়ে দাঁড়ায় ৯৮ শতাংশে। গত দেড় মাসে হামের টিকা দেওয়ার লক্ষ্য শতভাগ পূরণ হলেও দ্বিতীয় ডোজ কখন শুরু হবে তা জানেন না অভিভাবকেরা।
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় এবার সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে...
আশঙ্কাজনক হারে সিলেটের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপে শয্যা সংকট দেখা দেওয়ায় তৈরি হয়েছে নাজুক পরিস্থিতি। শিশু ওয়ার্ডগুলোতে রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর