মুখে দুর্গন্ধ দূর করতে করণীয়

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম

শুরু হয়েছে রমজান মাস। রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানেরা রোজা রাখেন। তাই দিনের দীর্ঘসময় না খেয়ে থাকেন। ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। পানিশূন্যতার কারণে মুখ শুষ্ক হয়ে পড়ে। এতে মুখে বাজে গন্ধ তৈরি হতে পারে। আবার দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে।

সিকদার ডেন্টাল কেয়ারের দন্ত বিশেষজ্ঞ ডা. পূজা সাহা বলেন, ‘দীর্ঘসময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এতে মুখে লালা নিঃসরণ কম হয়। মুখে লালাস্বল্পতার কারণে মুখে কিছু সমস্যা তৈরি হতে পারে। এর মধ্যে অন্যতম হলো মুখের শুষ্কতা। মুখগহ্বর শুকনো থাকার কারণে মুখে বাজে গন্ধ হতে পারে। এ ছাড়া দীর্ঘসময় অভুক্ত থাকায় জিহ্বার ওপর সালফারের প্রলেপ পড়ে। এ কারণেও মুখে বাজে গন্ধ হয়।’

এই দন্ত চিকিৎসকের মতে, কয়েকটি নিয়ম মানলেই মুখের দুর্গন্ধ এড়ানো যেতে পারে। যেমন:

১. সাহরি ও ইফতারে প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে শরীরে পানিশূন্যতা দেখা দিবে না। কারণ মুখে দুর্গন্ধ দূর করতে হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ।

২. ইফতারে চিনির পরিমাণ বেশি আছে এমন খাবার এড়িয়ে চলুন। এসব খাবার ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উদ্দীপিত করতে পারে। ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ তৈরি হতে পারে।

৩. ইফতারে মৌসুমি ফলের জুস, লেবুর শরবত, ডাবের পানি ও ভিটামিন সি জাতীয় ফল খেতে চেষ্টা করুন। তবে চিনির পরিমাণ যেন কম হয় সেদিকে খেয়াল রাখুন।

৪. ইফতারে পর পানি দিয়ে কুলি করতে পারেন। এতে লালাগ্রন্থিগুলো সক্রিয় হবে এবং লালা উৎপাদন স্বাভাবিক হবে।

৫. পেঁয়াজ-রসুনের কারণে মুখে বাড়তি দুর্গন্ধ হয়। তাই রমজান মাসে কাচা পেঁয়াজ-রসুন কিছুটা কম খাওয়া যেতে পারে। এতে মুখের দুর্গন্ধ কম হবে।

৬. রোজার দিন কফি, চা, সোডা এবং অন্যান্য ক্যাফিনযুক্ত পানীয় পান করা কমিয়ে দিন।

৭. সাহরি ও ইফতারের পর জিহ্বা পরিষ্কার করুন। সাহরি ও ইফতারের পর প্রতিদিন দু'বার ভালো করে ব্রাশ ও ফ্লস করুন।

৮. মুখের দুর্গন্ধ দূর করার জন্য ইফতারের পর হালকা গরম পানিতে এক চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে গড়গড়া করতে পারেন।

৯. ইফতারের পর ২-৩টি পুদিনা পাতা নিয়ে চিবাতে পারেন। পাশাপাশি পান করতে পারেন পুদিনা পাতার শরবত।

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর