তীব্র শীতে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, শিশু ও বয়স্কদের ভোগান্তি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

কনকনে ঠান্ডায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বয়স্করা। রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ভর্তি হতে না পেরে অনেককে ফিরে যেতে হচ্ছে। কোথাও আবার ওষুধ ও জনবল সংকটের অভিযোগ রয়েছে। 

প্রচন্ড শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকগুণ বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 

মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রয়েছে মাত্র ২২টি শয্যা। কিন্তু শীতজনিত জ্বর, কাঁশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে  ভর্তি আছেন ৫০ জনেরও বেশি। শয্যা সংকটে অনেক রোগী ভর্তি হতে পারছে না হাসপাতালে। প্রয়োজনের তুলনায় বেড অপ্রতুল হওয়ায় ভোগান্তি চরমে বলে জানিয়েছেন অভিভাবক, নার্স ও চিকিৎসকরা।

হবিগঞ্জ সদর হাসপাতালে গত ছয় দিনে (১ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত) ৫০০'র বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। এই সময়ে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

ভুক্তভোগী এক শিশুর আত্মীয় জানান, আমাদের সিটের সংকীর্ণতা, ছিট নাই। যার কারণে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হয়েছে। গতকালও একই অবস্থা ছিল।

তীব্র শীতে লক্ষ্মীপুরে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকাপ। প্রতিদিনিই ৭০ থেকে ৮০ জন রোগী শুধু সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালে বেডের তুলনায় ৬ গুণ রোগী ভর্তি হচ্ছে। রোগ থেকে রক্ষায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. ইছমাইল হাসান বলেন, 'নবজাতকদেরকে ক্ষেত্রে ওদেরকে গরম রাখতে হবে। অন্য সময়ের চেয়েও এখন যেটা বেশি সতর্কতা প্রয়োজন সেটা হচ্ছে, বাসায় দরজা-জানালা বন্ধ রাখবে- ঠাণ্ডা বাতাস যেন না আসে। ওদেরকে মাথায় প্রয়োজনে কানটুপি পরাবে, হাতেপায়ে মোজা পরাবে। আর বড় বাচ্চাদের ক্ষেত্রেও শীত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় শীতের কাপড়গুলো পরাবে।'  

শিশুদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া, শীতবস্ত্র পরিধান করা এবং পচা ও বাসি খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের।

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর