হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৪৭৫

আপডেট : ১৯ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সময়ে দেশে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ শিশুর। এছাড়া আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে। অর্থাৎ, ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর প্রাণহানি হয়েছে। 

তথ্য বলছে, হামের উপসর্স নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

সার্বিকভাবে, ১৫ মার্চ থেকে ১৯ মে (সকাল ৮টা) পর্যন্ত, সারা দেশে হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ৭৭ জনের এবং হামের উপসর্গ নিয়ে প্রাণহানি হয়েছে ৩৯৮ জনের। সব মিলিয়ে হালনাগাদ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘন্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭৩ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১২৬৪ জন। 

এতে করে সারা দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৯ জনে এবং হামের উপসর্গ শনাক্ত হয়েছে এমন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৮৬ জনে। 

সব মিলিয়ে এখন পর্যন্ত (১৫ মার্চ থেকে ১৯ মে) সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। 

অর্থাৎ, স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ (১৯ মে সকাল ৮টা পর্যন্ত) তথ্য অনুসারে, হাম ও হামের উপসর্গে মৃত্যুহার শূন্য দশমিক ৭৩৬ শতাংশ।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
জুলাইয়ের ১৬ দিনেই হাম আক্রান্ত ও উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ২০০। আর এই কদিনে রোগটির প্রাদুর্ভাবে প্রাণ গেছে ৬১ জনের। বিশেষজ্ঞরা বলছেন, টিকা ও ভিটামিন এ কর্মসূচি সম্পন্ন হলেও রোগের...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে মোট প্রাণহানি ৭৭৯ এবং আক্রান্ত ১৪ হাজার ১০৪ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি বেড়ে ৭৭১ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন রোগী ১,০৯২ এবং ১৭২ জনের হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর