হামে শুধু শিশু নয়, আক্রান্ত হচ্ছে বড়রাও

হামে শুধু শিশু নয়, আক্রান্ত হচ্ছে বড়রাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন রোগীর ১৬ শতাংশের বয়স ১৫ বছরের বেশি। আর ৬ শতাংশের বয়স ৩০ বছরের ওপরে। হাসপাতালটিতে ২ জন প্রাপ্তবয়স্কর মৃত্যুও হয়েছে।  

আপডেট : ০৪ জুন ২০২৬, ০২:৫৫ পিএম

হামে শুধু শিশু নয়, আক্রান্ত হচ্ছে বড়রাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন রোগীর ১৬ শতাংশের বয়স ১৫ বছরের বেশি। আর ৬ শতাংশের বয়স ৩০ বছরের ওপরে। হাসপাতালটিতে ২ জন প্রাপ্তবয়স্কর মৃত্যুও হয়েছে।  

রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে ৪র্থ তলার হাম ওয়ার্ডে ভর্তি ইব্রাহিম মল্লিক নামের এক রোগীর বয়স ৩২ বছর। একই ওয়ার্ডে চিকিৎসাধীন কেয়া বিশ্বাস ও আব্দুল মালেক নামের দুজন রোগীর বয়সও ত্রিশের বেশি। তীব্র মাথাব্যাথা, মুখে ঘাসহ নানা জটিলতায় ভুগছেন এসব রোগীরা। 

চিকিৎসকেরা বলছেন, ডিএনসিসি হাসপাতালে গত ১৭ মার্চ থেকে ২ জুন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৬ হাজার ৬৮২ জন। যাদের মধ্যে ৩০ বছরের বেশি বয়সী রোগী ৩৮৭ জন। আর ১৫ বছরের ওপরে রোগীর সংখ্যা ৬৭৯ জন। 

হামকে শিশুদের রোগ বলা হলেও, প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসে। ডিএনসিসি হাসপাতাল প্রশাসনিক কর্মকর্তা ডা.আসিফ হায়দার বলেন, ‘হামে আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় উল্লেখযোগ্যভাবে। তাই অসতর্ক হলে ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ অন্যান্য রোগে আক্রান্তদের জটিলতার শঙ্কা বেশি।’ 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে সারা দেশে ৬ শ’র বেশি মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১ জন। আর হামের উপসর্গ রয়েছে ৭৪ হাজার ৫৭২ জনের দেহে। 


  

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেলে ৬০১ শিশু। 
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার।
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে আজ ২ জুন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে। মঙ্গলবার স্বাস্থ্য...
হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৫৮৮ জনের। 
৩ দিনের সফরে আজ বৃহস্পতিবার রাতে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় ছয় বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি হবে বাংলাদেশ সফর। 
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় স্কুটি চালক এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লি চং ইয়াং (৪৮) নামের ওই ব্যক্তি নরসিংদীর মাধবদী...
ওই বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্রতিনিধি দল যথাসময়ে তাঁদের প্রতিবেদন আইসিসির কাছে জমা দেবে। এর আগে বিষয়টি নিয়ে তারা গণমাধ্যমে কোনো ধরনের মন্তব্য করবেন না বলেও জানিয়েছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর