সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম

আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। কিডনি সমস্যা নিয়ে যেনো আর ঢাকা যেতে না হয় সেজন্য সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করা হবে। কিডনি সমস্যা নিয়ে যেনো আর ঢাকা যেতে না হয় সেজন্য সকল উপজেলা হাসপাতাল গুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের না সকল মন্ত্রণালয়ের কাজ আমরা হাতে নিয়েছি। সেলাই মেশিন, হুইলচেয়ার দেয়াসহ জনগণের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধ পরিকর।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা,  উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

পরে উপজেলা মিলনায়তনে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন মন্ত্রী।

 

জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, শিশুদের সুরক্ষার বিষয়ে অন্তর্বর্তী সরকার উদাসীন ছিল। দেশজুড়ে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল...
প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হয়েছে আজ। অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন সকাল ৮টায় শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে...
ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। বর্তমান সরকার তা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন কুষ্টিয়ায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার শুরু হয়েছে আলি খামেনির বিদায়ের আনুষ্ঠানিকতা। সাত দিনের কর্মসূচির শুরুতে, শেষ শ্রদ্ধার জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে রাখা হয়েছে তাঁর কফিন। জানাজা ও স্মরণসভায় যোগ দিতে...
আফ্রিকার দ্বীপদেশ কেপ ভার্দের এক ফুটবল একাডেমিতে কোচের নিবিড় তত্ত্বাবধানে চলছে ছোট ছোট ছেলেদের ফুটবল অনুশীলন। এখানেই তৈরি হচ্ছে কেপ ভার্দের আগামী দিনের ফুটবলাররা। সুদূর উত্তর আমেরিকায় বিশ্ব ফুটবলের...
আকাশি-সাদা রঙে রাঙানো তিনতলা বাড়ি। দেয়ালে বিশাল লিওনেল মেসির ম্যুরাল। উঠোনে পাহারা দিচ্ছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পূর্ণাঙ্গ ভাস্কর্য। এমনকি বাড়ির দেয়ালেও ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকার...
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। গ্রুপ পর্বে চমক দেখানো আফ্রিকান দলটিকে নিয়ে সর্তক বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ডিফেন্সিভ খেলে প্রথম জয়ের খোঁজে কেপ ভার্দে। ফ্লোরিডায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর