হামের উপসর্গে মৃত্যু কমল, নিশ্চিত শনাক্ত ১৬৭ জনের দেহে

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৯।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৬ জন।

হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় একজন মারা গেছে।  

গত ২৪ ঘণ্টায় ১৬৭ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৩২ জন।

একই সময়ে ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৮ জনে।

জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
হামের প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বর্ষার এ মৌসুমে শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছে তীব্র জ্বরে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু ও হাম একই সাথে একাধিক অঙ্গকে আক্রমণ করে। তবে...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়। একই সময়ে ৯৮০ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। 
রাজশাহী বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস (এইচআইভি) আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৬ বছরে বিভাগের আট জেলায় ৭৯৪ জনের এইচআইভি শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী জেলাতেই শনাক্ত হয়েছে ১৩৯ জন, যাদের বেশির...
দল শেষ ১৬ নিশ্চিত করার পর মেক্সিকো সিটিতে ভক্তদের তুমুল উদ্‌যাপনের মধ্যে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে ইউজার নেম। মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আসছে এই বড় ধরনের পরিবর্তন। এখন থেকে নিজেদের ফোন নম্বর...
মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধ করে আসলাম চৌধুরীর অনুসারীরা। এতে বিকেল ৪টা থেকে ১ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ। যান চলাচল বন্ধ থাকায় প্রায় ৪ কিলোমিটার...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভুল প্রশ্নপত্র দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে এবং শাস্তির আওতায় আনা হবে। পাবলিক পরীক্ষা আইনে নতুন কড়াকড়ি, আগামী বছর কারিকুলাম ও এইচএসসি...
লোডিং...

এলাকার খবর